Kolkata

সপ্তাহ শেষে কেমন বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, কি বলছে আবহাওয়া দফতর

সপ্তাহ শেষে ছুটির মেজাজে বৃষ্টি হলে মন্দ হয়না। কাজের দিনে প্রবল বৃষ্টি না চাইলেও ছুটির দিনে বৃষ্টি চান অনেকেই। কি বলছে আবহাওয়া দফতর।

চলতি বর্ষাকালে শ্রাবণ মাস পড়ে গেলেও বৃষ্টির সেভাবে দেখা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে আবার উত্তরবঙ্গে কিন্তু যথেষ্ট বৃষ্টি হয়েছে। এখনও তা অব্যাহত। ফলে এখন দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টি চাইছেন। বৃষ্টি চাইছে কলকাতাও।

সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তাও জানতে চাইছেন সকলে। আবহাওয়া দফতর কিন্তু তেমন কোনও ভারী বৃষ্টির আশ্বাস দিতে পারেনি। তবে আশার একটা আলো দেখিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই সপ্তাহান্তে কলকাতায় তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি একদম হবে না এমনটাও নয়। মাঝে মাঝে বৃষ্টি হবে। আবার রোদও উঠবে।

কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উপকূলীয় জেলাগুলিতে তুলনায় বেশি বৃষ্টি হবে। বিশেষত উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গে অবশ্য আগামী ৫ দিনে তেমন বৃষ্টির আশা না করাই ভাল। কারণ তেমন কোনও ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গ ভাল বৃষ্টি পেলেও সামনের কয়েকদিনে কালিম্পং ও জলপাইগুড়ি বাদ দিয়ে উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টির পূর্বাভাসই রয়েছে। কালিম্পং ও জলপাইগুড়িতে অবশ্য ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে।

এ বছর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাসই রয়েছে এসব অঞ্চলে। তার ওপর বর্ষার আগে থেকেই অসম ও পূর্ব ভারতের রাজ্যগুলি প্রবল বৃষ্টিতে নাজেহাল হয়েছে। বন্যা বহু মানুষের প্রাণ কেড়েছে।

সেখানে এখন আবার বৃষ্টি উধাও হয়ে তরতর করে চড়ছে পারদ। বর্ষাকালে এমন গরম তারা বড় একটা দেখেনি। রাজ্য লাগোয়া বাংলাদেশেও প্রবল বৃষ্টির পর এখন গরম বেড়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026