National

৬ দিন আগেই গোটা দেশের দখল নিল বর্ষা

গোটা দেশের দখল নিল বর্ষা। নির্ধারিত সময়ের ৬ দিন আগেই। আবহাওয়া দফতর সেকথা নিশ্চিত করেছে। ৮ জুলাই দেশে বর্ষা পুরো ছড়িয়ে পড়ার কথা ছিল।

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল ৮ জুলাইয়ের মধ্যেই দেশ পুরোপুরি বর্ষার দখলে চলে যাবে। তবে হল তার আগেই। নির্ধারিত ৮ জুলাইয়ের ৬ দিন আগেই শনিবার দেশে বর্ষা ছড়িয়ে পড়ল।

গুজরাট ও রাজস্থানেও এদিন বর্ষা ঢুকে পড়ল। দেশের এই অংশই বাকি ছিল। সেখানেও বর্ষার প্রবেশের পর ভারতের আর কোনও স্থান বাকি রইল না যেখানে বর্ষার প্রবেশ ঘটেনি।

কেরালা দিয়ে বর্ষা প্রবেশের পর সেই বর্ষা গোটা ভারতে ছড়িয়ে পড়তে সময় লাগে। আর সেই সময়টা ১ মাসেরও বেশি হয়। এবারও সেটাই হয়েছে।

তবে এবার যেহেতু বর্ষা কেরালা দিয়ে প্রবেশই করেছে মে মাসের শেষের দিকে, অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই, তাই এবার দেশেও বর্ষা ছড়িয়ে পড়ল নির্ধারিত সময়ের আগেই।

গত ২০ বছরের খতিয়ানে দেখা গেছে ঠিক ৮ জুলাই খাতায় কলমে সারা দেশে বর্ষা ছড়িয়ে পড়ার ঘটনা মাত্র ১ বারই হয়েছে। ২০১১ সালে ৮ জুলাইতেই বর্ষা গোটা দেশের দখল নেয়।

আবার ২০১৩ সালে সময়ের অনেক আগেই বর্ষা দেশে ছড়িয়ে পড়ে। সেবার ১৬ জুন গোটা দেশে বর্ষা ছড়িয়ে পড়ে। আবার ২০০৬ সালে দেখা গেছে দেশে বর্ষা ছড়িয়েছে ২৪ জুলাই। অর্থাৎ অনেকটা দেরিতে।

এবার আবার দেশে বর্ষা ছড়াল ২ জুলাই। আপাত দেশ বর্ষার দখলে। এবার উত্তর পশ্চিম দিক সহ কয়েকটি স্থান বাদ দিয়ে দেশের বাকি অংশে স্বাভাবিক বর্ষার পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026