National

এপ্রিলের গরম ১২২ বছরের রেকর্ড ভাঙল, মে মাসে কি হবে জানাল আবহাওয়া দফতর

বিগত ১২২ বছরেও এপ্রিল মাসে এমন গরম দেখেনি বেশ কয়েকটি জায়গা। কোথায় কোথায় তা জানাল আবহাওয়া দফতর। এসব জায়গা মে মাসেও পুড়বে।

এপ্রিল শেষ হল শনিবার। তবে এই এপ্রিল জুড়েই পুড়তে হল ভারতের একটা বড় অংশকে। পশ্চিমবঙ্গও টানা এতদিন তাপপ্রবাহ দেখেনি।

এদিকে এপ্রিলের গরম এবার অনেক জায়গায় ১২২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। বিগত ১২২ বছরে এপ্রিল মাসে এমন গরম দেখেনি সেসব জায়গা।

আবহাওয়া দফতর জানিয়েছে ভারতের উত্তর পশ্চিম অংশ এবং মধ্য অংশ ১২২ বছরে এত গরম এপ্রিল মাসে দেখেনি। শুধু এপ্রিল মাস বলেই নয়, গত মার্চ মাসেও একই ছবি ধরা পড়েছিল।

গরমে উত্তর পশ্চিম ও মধ্য ভারত ১২২ বছরের রেকর্ড ভেঙেছিল। এপ্রিলেও ঠিক সেটাই হল। এখনও সেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।

এখন প্রশ্ন হল মে মাসে ভারতের উত্তর পশ্চিম ভাগ এবং মধ্য ভাগ সহ বাকি অংশে গরম কতটা ভোগাবে? সে প্রশ্নের উত্তর দিয়েছে আবহাওয়া দফতর। যা থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন যাবে তারও পূর্বাভাস পাওয়া গিয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে মে মাসেও এই একই গরম ভোগ করতে হবে পশ্চিম, মধ্য ও উত্তর পশ্চিম ভারতকে। কিন্তু এই অংশ বাদ দিলে বাকি ভারতে মে মাসে কোথাও স্বাভাবিক তো কোথাও স্বাভাবিকের চেয়ে নিচে থাকবে পারদ।

ভারতের দক্ষিণ অংশে পারদ স্বাভাবিকের চেয়ে নিচে থাকার সম্ভাবনা বেশি। কারণ আগেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল ভারতের দক্ষিণ ভাগ এবার অস্বাভাবিক গরমের মুখে পড়বে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026