National

৪৫ ডিগ্রির কাছে পৌঁছল পারদ, চলবে তাপপ্রবাহের দাপট

বঙ্গে পারদ চড়ছে। পুড়ছে বিভিন্ন এলাকা। এদিকে দেশে ৪৫ ডিগ্রির কাছে পৌঁছে গেল পারদ। চৈত্রেই তাপপ্রবাহের জেরে পুড়ছে একটা বড় অংশ।

চলতি বছরে যে দেশের সিংহভাগ স্বাভাবিকের চেয়ে বেশি গরমে পুড়বে তা আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। তার অন্যথাও হয়নি। চৈত্রের শুরু থেকেই পুড়তে শুরু করেছে মধ্য ও পশ্চিম। এমনকি উত্তরের বেশ কিছু জায়গাতেও পারদ তরতর করে চড়ছে।

মহারাষ্ট্রের চন্দ্রপুরে দেশের মধ্যে সবচেয়ে বেশি গরম রেকর্ড হয়েছে। চন্দ্রপুরে পারদ ছুঁয়েছে ৪৪.২ ডিগ্রি। তার ঠিক পরেই রয়েছে মহারাষ্ট্রেরই আকোলা। সেখানে পারদ রেকর্ড হয়েছে ৪৩.২ ডিগ্রি।

রাজস্থান জুড়েও প্রায় একই অবস্থা। ৪০ ডিগ্রির ওপর পারদ অধিকাংশ জায়গায় রেকর্ড হয়েছে। দিল্লিতেও পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে।

মধ্য ও পশ্চিম ভারত জুড়ে এখন তাপপ্রবাহ চলছে। যা আগামী ৪-৫ দিনে থামার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

দিল্লি ও হিমাচল প্রদেশের কিছু জায়গাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিম রাজস্থানের কিছু জায়গায় অতিতাপপ্রবাহও রেকর্ড হয়েছে। সকালের দিকে সেখানে বাড়ি থেকে কিছুটা সময় বার হওয়া গেলেও বেলা বাড়লে রাস্তায় বার হওয়া অসম্ভব হয়ে পড়ছে।

আবহাওয়া দফতর কিন্তু বলছে এখানেই শেষ নয়, আরও চড়বে পারদ। মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু অংশেও তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

যেভাবে তাপপ্রবাহ এগোচ্ছে তাতে এর ঝাপটা যে পশ্চিমবঙ্গকেও সমলাতে হবে না এমনটা নয়। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026