Kolkata

বর্ষশেষে পারদ পতন শুরু, নতুন বছরের জন্য ভাল পূর্বাভাস আবহাওয়া দফতরের

বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে রাজ্যের দক্ষিণভাগে। তারপর থেকেই শুরু হয়েছে পারদ পতন। বর্ষশেষের দিনে পারদ পতন কিন্তু আনন্দ উপভোগের পথ প্রশস্ত করল।

বড়দিনে পারদ ছিল চড়া। তারপরও পরিস্থিতি মোটেও ভাল ছিলনা। বুধ ও বৃহস্পতিবার তো আকাশ কালো করে হাল্কা বৃষ্টিও হয়। ফলে বর্ষশেষের আনন্দ মাটি বলেই ধরে নিয়েছিলেন সকলে। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকেই আকাশ পরিস্কার হতে শুরু করে। আর রাতের দিকে ঠান্ডাও বাড়ে।

শুক্রবার কিছুটা নেমে পারদ ১৫ ডিগ্রির ঘরে পৌঁছেছে। উত্তুরে হাওয়ার দাপট বেড়েছে। ফলে পয়লা জানুয়ারি ঠান্ডা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

৩১ ডিসেম্বর রাতের পারদই আরও নামবে বলে পূর্বাভাস। আবহাওয়ার গতিবিধি দেখে তা সাধারণ মানুষও টের পাচ্ছেন। ফলে বর্ষশেষের আনন্দে ভাটা পড়ার কথা নয়। তবে এবার সংক্রমণের কথা মাথায় রেখে নিয়ন্ত্রিত বর্ষশেষ পালনের অনুরোধ করেছেন বিশেষজ্ঞরা থেকে সরকার।

আবহাওয়া দফতর জানিয়েছে, যে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ডিসেম্বরের শেষেও বর্ষার আমেজ গ্রাস করল দক্ষিণবঙ্গকে। ঝিরঝির করে বৃষ্টি হল বলেই দুর্যোগ কেটে গিয়েছে। ফলে বছরের শুরু থেকে পারদ পতন অব্যাহত থাকবে।

শীতে মন খারাপ হওয়া মানুষজনের জন্য এটা অবশ্যই আনন্দের খবর। জাঁকিয়ে শীতের পূর্বাভাসই শুনিয়েছে হাওয়া অফিস। এমন আবহাওয়ায় চুটিয়ে আনন্দ উপভোগে অবশ্য কাঁটা হয়ে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতি।

এবার বর্ষশেষ শুক্রবার, পয়লা জানুয়ারি শনিবার, পরদিন রবিবার ছুটি। সব মিলিয়ে শীতের পরশ গায়ে মেখে একটা দুর্দান্ত উইকএন্ড কাটানোর যে সুযোগ মানুষের সামনে ছিল তাতে ভাটা পড়েছে। তবে সকলে হয়তো এখনও গুরুত্ব দিতে নারাজ বিশ্ব ত্রাসকে। শুক্রবার রাস্তাঘাটে মানুষের ঢল সেকথাই বলে গেল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026