Kolkata

ডিসেম্বরে এই প্রথম ১১ ডিগ্রিতে কলকাতা, আরও পারদ নামার ইঙ্গিত

মরসুমের শীতলতম দিন হল সোমবার। একদিনের ব্যবধানে সর্বনিম্ন পারদ নেমে গেল ৪ ডিগ্রি নিচে। ডিসেম্বরেই ১১ ডিগ্রিতে কলকাতা এই প্রথম।

ঠকঠক করে কাঁপছে কলকাতা। কাঁপছে গোটা রাজ্য। পৌষের শুরুতেই প্রবল দাপট দেখাতে শুরু করল শীত। ফলে একটা লম্বা শীতের ইনিংসের সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন সকলে।

এদিন কলকাতার পারদ নেমেছে ১১.২ ডিগ্রিতে। ডিসেম্বরে এত নিচে পারদ নামা একটি রেকর্ড। ঠান্ডা যে কাবু করছে শরীরকে তা রবিবার বিকেল থেকেই টের পেয়েছেন সকলে। এমন ঠান্ডার অনুভূতি এই মরসুমে ছিল প্রথম।

দারুণ ঠান্ডায় রবিবার বহু মানুষ বিভিন্ন জায়গায় পাড়ি জমিয়েছিলেন। অনেক আবার বাড়িতেই ভালমন্দ খেয়ে আর লেপের তলায় ঢুকে আলসে ছুটিটা কাটিয়ে দিয়েছেন।

এদিকে পারদ মঙ্গলবারেও বিশেষ হেরফেরের সম্ভাবনা তেমন নেই বলেই রয়েছে পূর্বাভাস। বড়দিনের আগে এমন দারুণ একটা ঠান্ডা পড়া আর তার সঙ্গে রোদ ঝলমলে দিন মানুষের মনে একটা ছুটি ছুটি আমেজ এনে দিয়েছে। যা চুটিয়ে উপভোগ করতে চাইছেন সকলে।

কলকাতা বলেই নয়, এদিন রাজ্যজুড়েই নেমেছে পারদ। শহরের বাইরে কুয়াশার দাপটও দেখা গেছে। তবে ঝলমলে দিন হওয়ায় কুয়াশা কেটে যেতে সময় নেয়নি। বীরভূমেও কনকনে ঠান্ডা। শ্রীনিকেতনে পারদ গিয়েছে ৭ ডিগ্রির ঘরে।

এদিকে যেভাবে কোনও প্রাকৃতিক দুর্যোগহীন আবহাওয়ায় এ রাজ্যে কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া প্রবেশ করছে তাতে এ রাজ্যের কিছু জেলায় শৈত্য প্রবাহের ইঙ্গিতও মিলেছে।

কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গও। দার্জিলিং থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন পর্যটকেরা।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026