Kolkata

মেঘে ঢাকল কলকাতা, শুরু টিপটিপ বৃষ্টি, কি বলছে হাওয়া অফিস

মেঘের চাদরে ঢাকা পড়ল কলকাতার আকাশ। সঙ্গে শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি। উপকূলে কড়া সতর্কতা জারি। দিঘা, মন্দারমণি, সুন্দরবনে সতর্ক প্রশাসন।

শনিবার শহরবাসীর ঘুম ভেঙেছে মেঘে ঢাকা আকাশে। যদিও সপ্তাহান্তে অনেকেই ছুটির মেজাজে। তবে সে মেজাজ এই অগ্রহায়ণের শেষে এমন বৃষ্টি চাইছে না।

এদিন ভোরই দেরিতে হয়। সকাল থেকেই কোথাও ঝির ঝির, কোথাও টিপটিপ বৃষ্টি শুরু হয় শহরে। জাওয়াদের প্রভাব শুক্রবার দুপুর থেকেই টের পেলেও এদিন যেন তা আরও স্পষ্ট।

ক্রমশ কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলেই পূর্বাভাস। রবিবার পুরীর কাছে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় জাওয়াদের। তবে হাওয়া অফিসের পূর্বাভাস তা আছে পড়ার পর উপকূল বরাবর কিছুটা দুর্বল হয়ে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গে।

ফলে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে উপকূলীয় জেলাগুলিতে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ইতিমধ্যেই উপকূলীয় পর্যটনকেন্দ্রগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দিঘা, মন্দারমণি, তাজপুর সহ বিভিন্ন সমুদ্রতটে বিশেষ নজরদারি শুরু করেছে প্রশাসন। সতর্কও করা হয়েছে সাধারণ মানুষকে।

সুন্দরবনেও প্রশাসনিক সতর্কতা নেওয়া হয়েছে। আগেভাগেই যে কোনও পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকছে তারা। অনেক জায়গায় মাইকিং করা হচ্ছে।

এদিকে কলকাতা পুরসভাও তৈরি পরিস্থিতি মোকাবিলায়। রবিবার কলকাতায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পুরসভাও আগেভাগে তৈরি থাকছে।

শনিবার টিপটিপ বৃষ্টির মধ্যেই সকাল থেকে বাজার করার ধুম নজরে পড়েছে। সকলেই আগেভাগে বাজারপত্র করে রাখতে চাইছেন। রবিবার বাজার যাওয়ার সম্ভাবনা কম বলেই শনিবার সবটা সেরে রাখতে চাইছেন মানুষজন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026