Kolkata

নিম্নচাপের জের, সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি, কি বলছে আবহাওয়া দফতর

ভরা হেমন্তে বর্ষার আমেজ। বর্ষা যেন পিছু ছাড়তে চাইছে না এবার। বর্ষার জেরে জেরবার মানুষকে আরও কদিন ভোগাবে এই বৃষ্টি, জানাল হাওয়া অফিস।

হাল্কা শীত শীত ভাব, ভোর আর রাতে গায়ে একটা পাতলা চাদর, সবে ওঠা শীতের আনাজ, সপ্তাহান্তে এখানে সেখানে বেড়াতে যাওয়ার জন্য মনটা আনচান করা, এমনই দিন নিয়ে হাজির হয় হেমন্ত।

সেই শীতের পরশ মাখা হেমন্তেও এবার বর্ষার ঘনঘটা। আকাশ ভরা মেঘ। মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি। একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা ঠান্ডা ভাব মনটাকেও একমন যেন দমিয়ে দিচ্ছে।

এবার বর্ষা পিছু ছাড়তে নারাজ। তাই হেমন্তেও পুবালি হাওয়ার দাপট বঙ্গোপসাগর থেকে টেনে ঢোকাচ্ছে জলীয় বাষ্প। বঙ্গোপসাগরের ওপর তৈরি নিম্নচাপের জের ভুগতে হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষকে।

গত রবিবার সারাদিনটাই এমন কেটেছে। মানুষ ঘরেই থাকা পছন্দ করেছেন। বিকেলের পর অনেক জায়গায় ঝিরঝিরে বৃষ্টি নামে। তার মধ্যেই চলে জগদ্ধাত্রী পুজোর ভাসান।

সোমবারও সকাল থেকে আকাশে মেঘের ঘনঘটা। বৃষ্টিও হচ্ছে ঝিরঝির করে। কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি হলেও উপকূলীয় জেলায় তার চেয়ে বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

এদিকে হাওয়া অফিস মনে করছে সোমবারের পর এই আবহাওয়া থেকে রেহাই পাওয়া যেতে পারে। বদলাতে পারে আবহাওয়া। ক্রমশ ফের হেমন্তের পরশ ফিরবে। আসবে শীতের ছোঁয়া। আবার মানুষের মন হেমন্তের আলগা শীতে মেতে উঠবে।

আন্দামান সাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে মেঘে ঢাকা রয়েছে দক্ষিণবঙ্গ। এই নিম্নচাপ কেটে গেলে আবহাওয়া পরিস্কার হয়ে যাবে। রোদ উঠলেই শীতের আমেজ ফিরবে। তবে জাঁকিয়ে শীত এখনই পড়ছে না।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026