National

ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, সতর্ক করল আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে তৈরি হয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। যা নিয়ে সতর্ক করল আবহাওয়া দফতর। মৎস্যজীবীদেরও সতর্ক করা হল।

নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে। ফলে দ্রুত সেখানে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। যা নতুন করে প্রবল বৃষ্টির আশঙ্কা তৈরি করছে।

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে সেটি। ইতিমধ্যেই আগামী বুধবার থেকে আর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

এই নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে। এখনও তেমনই মনে করছেন আবহবিদেরা। পরিস্থিতি তেমনই ইঙ্গিত দিচ্ছে।

ঝোড়ো হাওয়ার দাপটও বাড়বে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। ঝড়ের গতি হতে পারে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ওড়িশা ও অন্ধ্র উপকূলীয় এলাকায় এই ঝড়ের প্রভাব হবে সবচেয়ে বেশি।

এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে এখনও ঝড়ঝাপটার কথা পূর্বাভাসে নেই। এদিকে এ রাজ্যের উত্তর অংশে বৃষ্টি অব্যাহত থাকবে বলেই পূর্বাভাস।

উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় বৃষ্টি সবচেয়ে বেশি হবে। সেইসঙ্গে মঙ্গলবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে। যা কম বেশি প্রায় ২০ তারিখ পর্যন্ত স্থায়ী হবে।

সোমবার বৃষ্টি খুব বেশি না হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলায় আকাশ ছিল প্রধানত মেঘলা। সেই বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস রয়েছে।

তারসঙ্গে আবহবিদরা নজর রাখছেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটির দিকেও। ফলে মঙ্গলবার শ্রাবণ মাস শেষ হলেও বর্ষা কিন্তু এখনই পিছু ছাড়ছে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026