National

জুলাই মাসে কেমন হবে বৃষ্টি, জানাল মৌসম ভবন

জুলাই মাস পড়ে গেল বৃহস্পতিবার। জুলাই মানেই ভরা বর্ষা। এ বছর জুলাই মাসে কেমন বর্ষা হবে তারই ইঙ্গিত দিল মৌসম ভবন।

জুলাই মাস শুরু হল বৃহস্পতিবার থেকে। বাংলা ক্যালেন্ডারে এখন আষাঢ় মাস। এই জুলাইতেই পড়বে শ্রাবণ মাসের একটা অংশও। ফলে বর্ষার দাপট যাকে বলে তা জুলাই মাস জুড়েই থাকে। এ বছর বৃষ্টিপাত কেমন হবে এই জুলাইতে সে সম্বন্ধে জানাল হাওয়া অফিস।

মৌসম ভবন আগেই জানিয়েছে, এ বছর দেশে স্বাভাবিক বৃষ্টি হবে। এ দেশে বর্ষা জুন থেকে শুরু হয়ে শেষ হয় সেপ্টেম্বরে গিয়ে। তারই মাঝে পড়ছে জুলাই মাস। এই জুলাই মাসে কেমন বৃষ্টি হবে তা জানতে অনেকে আগ্রহীও।

যদিও ক্যালেন্ডার অনুযায়ী এখন ভরা বর্ষাকাল তবুও ভারতের উত্তর-পশ্চিম প্রান্তের কয়েকটি রাজ্যে ভয়ংকর গরম চলছে। দিল্লি সহ রাজস্থান ও হরিয়ানায় তাপপ্রবাহ হচ্ছে। পিচ গলা গরমে নাজেহাল জম্মু পর্যন্ত।

এমন পরিস্থিতিতে সেখানে বর্ষার দেখা নেই। গ্রীষ্মকালের মেজাজ যেন সেখানে ফিরে পেয়েছে আবহাওয়া। এই পরিস্থিতিতে দেশজুড়েই কিন্তু জুলাই মাস জুড়ে স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

তারা জানাচ্ছে জুলাই মাসে মোট ৯৪ থেকে ১০৬ শতাংশের মধ্যে স্থান বৈভিন্নে বৃষ্টিপাত হবে। যা আদপে খুশির হাওয়াই বয়ে এনেছে।

অতিবৃষ্টির আশঙ্কা নেই। আবার বর্ষায় ভাল বৃষ্টির পূর্বাভাস। এমন সময় ভাল বর্ষা কিন্তু দেশের আপামর কৃষকের মুখে হাসি ফোটাতে পারে। এদিকে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি কিন্তু এখনই আসবে না। আপাতত সেখানে গরম চলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026