National

দেশে কবে ঢুকছে বর্ষা, জানাল আবহাওয়া দফতর

জ্যৈষ্ঠ মাসের মাঝে রয়েছে সময়। তবে এমনই একটা সময়ে দেশে প্রবেশ করে বর্ষা। এবার কবে প্রবেশ করছে বর্ষা, জানাল আবহাওয়া দফতর।

মধ্য জ্যৈষ্ঠের উত্তাপে কিছুটা হলেও জল ঢেলেছে ঘূর্ণিঝড় যশ। এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশে মেঘ রোদের খেলা। গরম কিছুটা হলেও কম।

এদিকে এ রাজ্যে যখন মধ্য জ্যৈষ্ঠের উত্তাপ বজায় থাকে তখন দেশে বর্ষার প্রবেশ করার পরিস্থিতি তৈরি হয়ে যায়। প্রতি বছরই কেরালা দিয়ে বর্ষা ভারতে প্রবেশ করে।

কেরালা দিয়ে ভারতে বর্ষা প্রবেশ করার মোটামুটি ৭ থেকে ৮ দিন পর এ রাজ্যে বর্ষা প্রবেশের সূচি থাকে। তবে তা সবসময় যে মেলে তাও নয়।

অনেক সময়ই দেরিতে বর্ষা ঢোকে এ রাজ্যে। আবার কেরালায় খাতায় কলমে ১ জুন বর্ষা ঢোকার কথা থাকলেও এবার তার ১ দিন আগেই বর্ষা সেখানে প্রবেশ করবে মনে মনে করছে মৌসম ভবন।

মৌসম ভবন জানাচ্ছে, বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে। ফলে সোমবারই কেরালায় বর্ষা প্রবেশ করতে পারে। চলতি বছরে সারা দেশে বর্ষা কেমন হবে? এ প্রশ্ন প্রতি বছরই থাকে।

এবার ১ মাস আগেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল যে এবার দেশে বর্ষা স্বাভাবিক হতে চলেছে। ফলে অতিবৃষ্টি বা অনাবৃষ্টির সম্ভাবনা নেই। স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হবে দেশে। যা দেশের কৃষি ক্ষেত্রের জন্য কার্যতই সুখের খবর।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026