ফাইল : বৃষ্টি
বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। কিন্তু যখন তা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে মানুষের মাথা ব্যথার কারণ হয় তখন তা অবশ্যই খবর। সোমবার দুপুর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। যা আগামী ২৪ ঘণ্টা বজায় থাকবে।
এদিকে দফায় দফায় প্রবল বৃষ্টির জেরে শহরের অনেক এলাকায় জল দাঁড়িয়ে যায়। মন্থর হয়ে পড়ে যানবাহনের গতি। অফিস ফেরত মানুষজন সমস্যার শিকার হন। নিউ আলিপুর, বেহালা, চেতলা, কালীঘাট, সাদার্ন অ্যাভিনিউ, রাসবিহারী অ্যাভিনিউ, রবীন্দ্র সদন, ব্রাবোর্ন রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, যাদবপুর, ঠনঠনিয়া সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে যাওয়ায় প্রবল যানজটের সৃষ্টি হয়। যা জল নেমে, গাড়ির চাপ না কমা পর্যন্ত ছাড়ার সম্ভাবনা নেই বলেই মনে করছে পুলিশ। তবে এদিন উত্তর ও মধ্য কলকাতার তুলনায় অনেক বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতায়।
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…