National

১৯৬২ সালের পর এমন অক্টোবর কাটায়নি রাজধানী

১৯৬২ সালের পর এমন একটা অক্টোবর মাস শহরবাসীর জীবনে আর আসেনি। কোভিডের পাশাপাশি ২০২০ এজন্যও হয়তো মনে থাকবে শহরের বাসিন্দাদের।

নয়াদিল্লি : ২০২০ সালটা অনেকেরই মনে থাকবে করোনার কারণে। এ সাল ভোলার নয়। তবে দিল্লিবাসীর কাছে এটা আরও একটা কারণে মনে থাকবে। আবহাওয়া দফতরের দেওয়া একটি খতিয়ান তেমনই নিশ্চিত করেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে অক্টোবরে দিল্লিতে গড় তাপমাত্রার পারদ যেখানে নেমেছে এত ঠান্ডা অক্টোবর ১৯৬২ সালের পর আর দেখেনি রাজধানী।

আবহাওয়া দফতর জানিয়েছে এবার দিল্লির পারদ অক্টোবরে গড়ে থেকেছে ১৭.২ ডিগ্রি। যা ১৯৬২ সালের পর দেখা যায়নি। ১৯৬২ সালে অবশ্য পারদ আরও নিচে ছিল। ছিল ১৬.২ ডিগ্রিতে।

দিল্লির পারদ গত বৃহস্পতিবার নামে ১২.৫ ডিগ্রিতে। যা গত ২৬ বছরে কখনও নামেনি। সব মিলিয়ে গোটা অক্টোবর জুড়েই দিল্লির পারদ কিন্তু নিচের দিকেই থেকেছে। ফলে দিল্লি ১৯৬২ সালের পর শীতলতম অক্টোবর দেখল ২০২০ সালে।

দিল্লিতে অক্টোবরের কোনও একটা দিনে সবচেয়ে নিচে পারদ নামার রেকর্ড অবশ্য রয়েছে ৯.৪ ডিগ্রির। ১৯৩৭ সালে এখানেই নেমেছিল পারদ। তারপর থেকে অক্টোবরে এতটা নিচে পারদ কখনও নামেনি।

কেন অক্টোবরেই এমন ঠান্ডা পড়ল দিল্লিতে? আবহাওয়া দফতর জানাচ্ছে এরজন্য দায়ী হাওয়ার প্রায় কোনও গতিই না থাকা। তার ওপর দিল্লির আকাশে মেঘের কণাটুকু নেই। ঝকঝকে পরিবেশ। দারুণ সুন্দর রোদ উঠছে। হাওয়ার গতি না থাকায় দিল্লি জুড়ে কুয়াশার চাদর পরতে শুরু করেছে। যা দ্রুত পারদকে নিচে নামিয়ে দিচ্ছে।

বিগত অনেক বছরে অক্টোবরে হেমন্তের পরশ দিল্লির গায়ে লাগলেও এমন শীতের আমেজ কাবু করেনা শহরটাকে। কিন্তু এবার সেটাই হল। কলকাতাবাসীর গায়ে যখন সবে ভোরের দিকে উত্তুরে হাওয়া লাগতে শুরু করেছে দিল্লির পারদ তখন শীত এনে দিয়েছে। দিল্লির সর্বনিম্ন পারদ গত বৃহস্পতিবার রেকর্ড হয় ১২.৫ ডিগ্রি। যা কলকাতায় শীতের সময় থাকে।

আবহাওয়া দফতর জানাচ্ছে যা পরিস্থিতি বজায় রয়েছে তাতে পারদ আরও নামবে। নভেম্বরের শুরুতেই পারদ আরও নামবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ফলে দিল্লি এবার জ্যাকেট, সোয়েটার, শালে মুড়ে দেওয়ালি পালন করতে চলেছে বলে মনে করছেন খোদ দিল্লিবাসীই। ইতিমধ্যেই গরমের সব পোশাক ঝেড়েঝুরে নামিয়ে ফেলেছেন দিল্লির মানুষজন। তা গায়েও চড়তে শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026