National

অক্টোবরে গত ২৬ বছরে দিল্লিতে এত ঠান্ডা পড়েনি

গত ২৬ বছরে দিল্লিতে অক্টোবর মাসেই এতটা নিচে নামেনি পারদ। গত বৃহস্পতিবার যেখানে পারদ নামল তা দিল্লিবাসী দীপাবলির আগে বড় একটা দেখেননি।

নয়াদিল্লি : কলকাতায় যখন ভরা শীত থাকে, তখন যেখানে পারদ ঘোরাফেরা করে অক্টোবর মাসে দিল্লির পারদ সেখানে নেমে গেল অক্টোবর মাসেই। এমন আজব কাণ্ড গত ২৬ বছরে দিল্লিবাসী দেখেননি।

সবে দুর্গাপুজো ও নবরাত্রি শেষ হয়েছে। দেওয়ালি এখনও দেরি আছে। তার আগে হেমন্তের পরশ দিল্লির গায়ে লাগলেও এমন শীতের আমেজ কাবু করেনা শহরটাকে। কিন্তু এবার সেটাই হল। কলকাতাবাসীর গায়ে যখন সবে ভোরের দিকে উত্তুরে হাওয়া লাগতে শুরু করেছে, দিল্লির পারদ তখন শীত এনে দিল।

দিল্লির সর্বনিম্ন পারদ গত বৃহস্পতিবার রেকর্ড হয়েছে ১২.৫ ডিগ্রি। যা কলকাতায় শীতের সময় থাকে। ১৯৯৪ সালে শেষবার অক্টোবরে এমন ঠান্ডা পড়তে দেখেছে দিল্লি।

আবহাওয়া দফতর জানাচ্ছে ১৯৯৪ সালের ৩১ অক্টোবর দিল্লির পারদ নেমেছিল ১২.৩ ডিগ্রিতে। সেটাই ছিল রেকর্ড। তারপর এই ২০২০ সালে এসে পারদ ফের নামল। তবে ১২.৩-কে টপকে যেতে পারেনি।

কেন অক্টোবরেই এমন ঠান্ডা পড়ল দিল্লিতে? আবহাওয়া দফতর জানাচ্ছে এরজন্য দায়ী হাওয়ায় প্রায় কোনও গতিই না থাকা। তার ওপর দিল্লির আকাশে মেঘের কণাটুকু নেই।

ঝকঝকে পরিবেশ। দারুণ সুন্দর রোদ উঠছে। হাওয়ার গতি না থাকায় দিল্লি জুড়ে কুয়াশার চাদর পরতে শুরু করেছে। যা দ্রুত পারদকে নিচে নামিয়ে দিচ্ছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে যা পরিস্থিতি বজায় রয়েছে তাতে পারদ আরও নামবে। আগামী ১ নভেম্বর পারদ নেমে যেতে পারে ১০ ডিগ্রিতে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে দিল্লি এবার জ্যাকেট, সোয়েটার, শালে মুড়ে দেওয়ালি পালন করতে চলেছে বলে মনে করছেন খোদ দিল্লিবাসীই।

এবার দুর্গাপুজো কিছুটা পিছিয়ে হয়েছে। তবে অক্টোবরেই হিমাচল প্রদেশের পার্বত্য এলাকায় তুষারপাত হয়েছে। অক্টোবরেই এমন তুষারপাত কমই শুরু হয়। তুষারপাত শুরু হতে হতে নভেম্বর হয়ে যায়।

এবার হয়তো একটু তড়িঘড়িই ঠান্ডা পড়তে চলেছে। আবহাওয়ার পরিবর্তন কিছুটা হলেও এজন্য হয়তো দায়ী। নাহলে দিল্লির মত শহরে অক্টোবরেই ১২.৫ ডিগ্রিতে পারদ নামা যথেষ্ট উল্লেখযোগ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026