ফাইল : কেরালায় বর্ষার বৃষ্টি, ছবি - আইএএনএস
নয়াদিল্লি : দেশে প্রথম বর্ষা ঢোকে কেরালায়। এবার তা ঢুকেছে একদম সময় মেনে ১ জুন। তারপর ক্রমে গোটা দেশে বর্ষা ছড়িয়ে পড়তে থাকে। গোটা দেশটা বর্ষার আওতায় আসতে জুলাইয়ের প্রথম সপ্তাহ হয়ে যায়। এবার আর তা হল না। বরং তার অনেক আগেই গোটা দেশ কব্জা করল বর্ষা। শুক্রবার দেশের যেটুকু অংশে বর্ষা ঢোকা বাকি ছিল সেটাও ঢুকে গেল।
পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান। এই ৩ রাজ্য বাদ দিয়ে দেশের বাকি অংশে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। শুক্রবার এই ৩ রাজ্যেও বর্ষা ঢুকে গেল। দিল্লিতে গত বৃহস্পতিবারই প্রথম বর্ষার বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে অনেক আগেই বর্ষা ঢুকেছে। গোটা দেশে এবার বর্ষা ছড়িয়ে পড়তে সাকুল্যে ২৬ দিন মাত্র সময় নিল।
কীভাবে এত কম সময়ে গোটা দেশে বর্ষা ছড়াল? আবহাওয়া দফতর জানাচ্ছে এবছর বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফানও তৈরি রয়েছে। অন্যদিকে আরব সাগরে তৈরি হয়েছে সাইক্লোন নিসর্গ সহ বেশ কিছু নিম্নচাপ। এসবের হাত ধরেই এবার দেশে বর্ষা দ্রুত প্রবেশ করার পথ প্রশস্ত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…