Kolkata

আষাঢ়স্য প্রথম দিবসে মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টি

আষাঢ়স্য প্রথম দিবস। আষাঢ় মাসের প্রথম দিনে মেঘে ঢাকা আকাশে টিপটিপ বৃষ্টি।

কলকাতা : জ্যৈষ্ঠ শেষ। মঙ্গলবার থেকে শুরু হল আষাঢ় মাস। বর্ষা ঋতুর প্রথম দিন। যদিও রাজ্যে বর্ষা গত শুক্রবারই প্রবেশ করেছে। তবু ঋতুচক্রের নিয়মে আষাঢ় মাসের শুরু মানেই বর্ষার শুরু। আপাতত আষাঢ়, শ্রাবণ বর্ষাকাল। বৃষ্টিতেই কাটবে জীবন। এদিন আষাঢ়স্য প্রথম দিবসে খুব ঝমঝমিয়ে বৃষ্টি না হলেও বৃষ্টি হয়েছে। কয়েক পশলা বৃষ্টি। মেঘলা আকাশ। এভাবেই কেটেছে দিনটা।

এবার দেশে ভাল বর্ষার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে এবার দেশে স্বাভাবিক বর্ষা হতে চলেছে। না অতি বৃষ্টি, না কম বৃষ্টি। ফলে ভাল ফসলের একটা হাতছানি রয়েছে। যা দেশের অর্থনীতির জন্যও ভাল খবর। কৃষকদের জন্যও ভাল খবর। বন্যার বৃষ্টি না হয়ে যদি ভাল বর্ষা মেলে তাহলে তা চাষাবাদের জন্য অবশ্যই সুখবর।

এবার অবশ্য দেশের অনেক জায়গায় প্রাক-বর্ষার বৃষ্টি যথেষ্ট হয়েছে। রাজস্থানের মত জায়গায় কার্যত রেকর্ড ভেঙেছে প্রাক-বর্ষার বৃষ্টি। কেরালাতেও বর্ষা ঢুকেছে একদম দিন মেনে। সব মিলিয়ে এখনও বর্ষার ব্যাটিং ভালই হচ্ছে। এদিকে বর্ষা মানে ডেঙ্গির মত রোগের প্রাদুর্ভাব। সেকথা মাথায় রেখে জমা জল কোথাও যেন না থাকে সেজন্য প্রয়োজনীয় প্রচার ইতিমধ্যেই শুরু হয়েছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026