Kolkata

জ্যৈষ্ঠে বর্ষার গন্ধ, নিম্নচাপের জেরে ভিজছে শহর থেকে গ্রাম

বৃহস্পতিবার সকাল থেকেই প্রবল বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। ঘন মেঘে ঢাকা আকাশ। সঙ্গে মাঝেমধ্যেই বৃষ্টি।

কলকাতা : গত বুধবারের কালবৈশাখী যে গতিতে বয়ে গেছে তা সুদূর অতীতেও অমিল। ঘণ্টায় ৯৬ কিলোমিটার গতিতে বয়ে গেছে ঝড়। যার জেরে গাছ থেকে বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে অনেক জায়গায়। ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার আতঙ্ক তৈরি করে দিয়েছে মানুষের মনে। এদিকে বুধবার ঝড়বৃষ্টির পরও আকাশে বিদ্যুতের ঝলকানি ছিল রাত পর্যন্ত। সঙ্গে মেঘের গর্জন। রাতের দিকে অনেক জায়গায় ফের বৃষ্টি নামে। রাতে দফায় দফায় বৃষ্টি হয়েছে। ভোরের দিকে বৃষ্টি আরও বাড়ে। যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত বজায় ছিল। বেলা বাড়লে বৃষ্টি কমলেও মেঘে ঢাকা ছিল আকাশ।

আবহাওয়া দফতর আগেই অবশ্য এই ঝড়বৃষ্টি নিয়ে মানুষকে সতর্ক করেছিল। বিহার থেকে উত্তরপূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের ওপর সক্রিয়। ফলে এই মেঘের আস্তরণ ও বৃষ্টি। এই পরিস্থিতি এখনও বজায় থাকবে বলেই পূর্বাভাস। এদিকে এভাবে বৃষ্টির জেরে এদিন সকাল থেকে কলকাতার রাস্তায় কাদা প্যাচপ্যাচ করেছে। মানুষের দুর্ভোগ বেড়েছে।

নিম্নচাপের জেরে অবশ্য একটা দিক থেকে রেহাই পেয়েছেন এ রাজ্যের মানুষ। গোটা উত্তর ভারত জুড়ে যেভাবে তাপপ্রবাহের তাণ্ডব চলছে সেখানে এমন ভরা গ্রীষ্মে বর্ষার আমেজ গরমের আঁচও টের পেতে দেয়নি রাজ্যবাসীকে। এদিকে ক্রমশ বর্ষা এগিয়ে আসছে। ফলে গরম এমনিতেই প্রশমিত হওয়ার সময় এসে গেছে। কটাদিন এভাবে কেটে গেলে এ রাজ্যে এবার সেভাবে গ্রীষ্মের চরম গরমের অনুভূতিটাই টের পেতে হবে না।

News Desk

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026