Kolkata

আকাশের মুখ ভার, বৃষ্টির সম্ভাবনা

আকাশের মুখ ভার হয়ে আছে গত সোমবার থেকেই। মাঝেমধ্যে উঠছে রোদ। বুধবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে।

কলকাতা : ভারতের একটা অংশ যখন আগুনে গরমে পুড়ছে তখন কার্যতই অনেকটা ভাল আছেন এ রাজ্যের বাসিন্দারা। গত সোমবার থেকেই কলকাতা সহ কয়েকটি জেলার ওপর বিরাজ করছে মেঘের পরত। সঙ্গে একটা হাওয়ার দাপটও রয়েছে। অসমে গত ৩ দিন ধরেই বৃষ্টি হচ্ছে। যার জেরে সেখানে ৩ জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গোয়ালপাড়ার অবস্থা সবচেয়ে খারাপ। তার একটা প্রভাব রয়েছে। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। বুধবারও উত্তরবঙ্গের অসম লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে উত্তরের অন্য জেলাগুলিতেও। অতটা বৃষ্টি দক্ষিণবঙ্গে না হলেও, দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে একটা দাপুটে হাওয়া গত ৩ দিন ধরেই চলছে। তবে বুধবার বেলা বাড়লে রোদও ওঠে।

দেশের উত্তরাংশের পারদ ঘোরাফেরা করছে ৪৫ ডিগ্রির ওপরে। রাজস্থানের চুরুতে ৫০ ডিগ্রি ছুঁয়েছে পারদ। সেখানে এই চরম পরিস্থিতি থেকে কিছুটা হলেও রেহাই পেল এ রাজ্য। মেঘ, বৃষ্টি, হাওয়ার দাপটে জ্যৈষ্ঠের একটা অংশ কাটিয়ে দিতে পেরেছেন এ রাজ্যের মানুষ। প্রসঙ্গত ১ সপ্তাহের মধ্যে কেরালায় বর্ষা প্রবেশ করার কথা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026