National

আংশিক ভারতে তাপপ্রবাহ, পারদ চড়বে ৪৭ ডিগ্রিতে

ভারতের একটা অংশ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। অনেক জায়গায় পারদ চড়বে ৪৭ ডিগ্রিতে।

নয়াদিল্লি : ভারতের একটা বড় অংশ জুড়ে যে এবার গরম মাত্রা ছাড়াবে আগেই তার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। এবার জ্যৈষ্ঠমাসের মাঝামাঝি পৌঁছে সেই ভয়ংকর গরম পৌঁছতে শুরু করেছে চরমে।

আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে আগামী ৫ দিনে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, দক্ষিণ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহ বা অতি প্রবল তাপপ্রবাহ হতে পারে। অনেক জায়গায় পারদ পৌঁছে যাবে ৪৭ ডিগ্রিতে।

দিল্লিতে পারদ ৪৬ ডিগ্রি ছুঁতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। রবিবারই দিল্লি ৪৩ ডিগ্রি ছুঁয়েছে। আগুনে গরমে দিল্লি কার্যত পুড়ছে। প্রবল শুকনো গরম বাতাস বয়ে যাওয়ার ফলেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহবিদেরা। এই তাপপ্রবাহের গরম আগামী ২৯ মে পর্যন্ত বহাল থাকবে বলে মনে করা হচ্ছে। তারপর থেকে ফের পারদ নেমে ৩৮-৩৯ ডিগ্রিতে ঘোরাফেরা করবে।

তাপপ্রবাহ বলতে বোঝায় ওই স্থানের ওই দিনের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৫ ডিগ্রি বেশি গরম। অর্থাৎ পারদ যদি স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বা তার বেশি থাকে তাহলে তাপপ্রবাহ। এই সময় গরম ও শুকনো বাতাস বয়ে যায়।

পশ্চিমবঙ্গেও গত সপ্তাহ পর্যন্ত যথেষ্ট গরম ছিল। আম্ফানের আগমনে সেই উত্তাপ অনেকটাই প্রশমিত হয়। তবে ফের এ রাজ্যের পারদ চড়তে শুরু করেছে। যদিও তা তাপপ্রবাহের ধারেকাছে পৌঁছয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026