Kolkata

রাতের পর ভোর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি

গ্রীষ্মের নিয়ম মেনে চড়তে থাকা পারদের মধ্যে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি সবসময়েই স্বস্তির বার্তা নিয়ে হাজির হয়। যেমনটা হল গত সোমবার সন্ধেয়।

বৈশাখের গরম টের পাচ্ছিলেন মানুষজন। লকডাউনের জন্য বাড়িতে থাকছেন সকলে। তবু বাড়িতেই গরমের ছেঁকা অনুভূত হচ্ছিল। গ্রীষ্মের নিয়ম মেনে চড়তে থাকা পারদের মধ্যে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি সবসময়েই স্বস্তির বার্তা নিয়ে হাজির হয়। যেমনটা হল গত সোমবার সন্ধেয়।

সন্ধের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। তারপর শুরু হয় বৃষ্টি। প্রবল ঝড়বৃষ্টিতে সুনসান কলকাতা সহ বিভিন্ন জেলা ভিজতে থাকে। এই বৃষ্টি অনেক জায়গায় থেমে গিয়ে ফের শুরু হয় রাতের দিকে। এরপর মঙ্গলবার ভোর ৫টার পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সঙ্গে ঝমঝম করে বৃষ্টি নামে।

গত সন্ধের বৃষ্টির পর রাতে একটা ঠান্ডা ভাব তৈরি হয়। যাতে অনেকেই তোফা ঘুমিয়েছেন সারারাত। কাকভোরে তাঁদেরই অনেকের ঘুম ভেঙেছে আকাশের গুড়গুড় আর ঝোড়ো হাওয়ার দাপটের আওয়াজে। তারপরই শুরু হয় বৃষ্টি। একে ভোর, তার ওপর লকডাউন চলছে। এরমধ্যেই প্রবল ঝড়বৃষ্টি পরিবেশ আরও বদলে দেয়। বেশ কিছুক্ষণ চলে ঝড়বৃষ্টি।

ঝড়বৃষ্টি না হলেও বেলা পর্যন্ত আকাশের মুখ ছিল ভার। মেঘলা দিনে বেলা বাড়লে কিছু মানুষ রাস্তায় বার হন নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে। লকডাউনে সকালের দিকে যেটুকু মানুষের রাস্তায় দেখা মিলছে তার চেয়ে এদিন মানুষের সংখ্যা ছিল আরও কম। এদিকে মাঝেমধ্যে এই ঝড়বৃষ্টির পরিবেশ আরও ২-৩ দিন বজায় থাকতে পারে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026