‘রেনি ডে’ রবিবার

সাজগোজ চলছিল গত দু’দিন ধরেই। রবিবারের ঘুম ভাঙা অলস চোখ দেখল ষোলো কলা পূর্ণ হয়েছে। একটানা বৃষ্টি শুরু হয়েছে শহর জুড়ে। আদর্শ রেনি ডে বলতে যা বোঝায় একদম তাই। বিরামহীন বৃষ্টিতে ঘুম চোখ খুলতে এদিন কিঞ্চিত দেরিই হয়েছে শহরবাসীর। না হওয়ার কিছু নেই। দিনটা যে রবিবার। তায় আবার এমন দুর্দান্ত বৃষ্টিভেজা দিন। মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট নয় কী!

বেলা গড়িয়েছে ঠিকই কিন্তু আকাশের রং বদলায়নি। বরং ক্রমশ কালো মেঘে ছেয়েছে দিগন্ত। বৃষ্টি কোনও সময়ে বিশ্রাম নেয়নি এদিন। জানালার কাচ বেয়ে গড়িয়েছে মিষ্টি জলের ধারাপাত। শহর ভিজেছে মনের আনন্দে। বৃষ্টি এখন চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

বুধবার রথ, ইদ। তার আগে এমন বৃষ্টিতে যদিও বিক্রেতাদের মাথায় হাত। বিশেষত খুশির উৎসব ইদকে কেন্দ্র করে বিশাল কেনাকাটা চলে শহর জুড়ে। ইদের আগে এটাই শেষ রবিবার। ফলে ভাল বিক্রিবাটা নিয়ে আশায় বুক বেঁধেছিলেন বিক্রেতারা। কিন্তু এমন বৃষ্টি হয়তো তাঁদের সেই আশায় অনেকটাই জল ঢেলে দিল।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026