National

গ্রীষ্মের শুরুতেই এবার বর্ষা কেমন হবে জানাল মৌসম ভবন

ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে উষ্ণতার পারদ প্রায় ৪০ ডিগ্রির কাছে পৌঁছেছে। গ্রীষ্মের শুরুতেই এবার বর্ষার পূর্বাভাস দিয়ে দিল হাওয়া অফিস।

এবার গ্রীষ্মে ভারতের একটা বড় অংশে প্রবল গরমেরই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গরমে এবার ভারতের স্বাভাবিক তাপমাত্রা ১ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে বলেই পূর্বাভাস।

ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে উষ্ণতার পারদ প্রায় ৪০ ডিগ্রির কাছে পৌঁছেছে। গ্রীষ্মের শুরুতেই এবার বর্ষার পূর্বাভাস দিয়ে দিল হাওয়া অফিস। মৌসম ভবন জানাচ্ছে এবার স্বাভাবিক বর্ষা হবে ভারতে।

মৌসম ভবন জানিয়েছে, ভারতে বর্ষার দীর্ঘমেয়াদি গড় পরিমাণ হল ৮৮ সেন্টিমিটার। যা ১৯৬১ থেকে ২০১০ সাল পর্যন্ত ৫০ বছরের গড় বর্ষার ভিত্তিতে পাওয়া গেছে। তার ওপর নির্ভর করেই গড় বৃষ্টির একটা হিসাবে হয়। এবার আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন প্রশান্ত মহাসাগরে এল নিনো দুর্বল অবস্থায় রয়েছে। ফলে এবার না কম, না বেশি বৃষ্টি হবে। হবে পরিমাণমত। ৯৬ থেকে ১০০ শতাংশের মধ্যে ভারতের সব প্রান্তে ঘোরা ফেরা করবে বৃষ্টির পরিমাণ।

ভারতে জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল। এই সময়ে যে বৃষ্টি হবে তা এবার একদম স্বাভাবিক বৃষ্টির পরিমাণ মেনে হবে বলেই পূর্বাভাস। যদিও বর্ষা আসতে দেরি আছে। এখনও পুরো গ্রীষ্মটা পড়ে আছে।

এদিকে এখন দেশ জুড়ে করোনা উদ্বেগ পারদ চড়াচ্ছে। যত দিন যাচ্ছে ততই ভারতে করোনার শিকার বাড়ছে। বর্ষার আগেই কী করোনার সঙ্গে এই লড়াইয়ে ইতি পড়বে? আপাতত এটাই দেশবাসীর সামনে বড় প্রশ্ন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026