Kolkata

ফিরে এল কী শীত, কতটা পড়ল পারদ

সপ্তাহের শেষের দিকে যে শীত ফের তার খেল দেখাবে তা আগেই পূর্বাভাসে জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। আর আবহাওয়া দফতরের সেই পূর্বাভাসকে অক্ষরে অক্ষরে মিলিয়ে শনিবার কলকাতার পারদ পড়ল ৩.১ ডিগ্রি। গত শুক্রবার যেখানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি। সেখানে শনিবার তা নেমে দাঁড়াল ১২ ডিগ্রিতে। এক ধাক্কায় এতটা পারদ পতন এদিন বেশ টের পেয়েছেন কলকাতাবাসী। বেজায় খুশিও হয়েছেন। শনি ও রবিবার চুটিয়ে ছুটি উপভোগের দিন। রবিবার উপরি পাওনা প্রজাতন্ত্র দিবস। প্রায় শীতের শেষে পৌঁছে এখন এই সময়টায় সকলেই বনভোজন থেকে এদিক ওদিক ঘোরাটা সেরে ফেলেন। আর তা যদি এমন উপভোগ্য ঠান্ডায় হয় তাহলে তো কথাই নেই।

কাশ্মীর থেকে হিমাচল প্রদেশে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। বরফ পড়ছে। সেই বরফের ওপর দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া বয়ে আনছে উত্তুরে কনকনে বাতাস। যা এ রাজ্যেও ঠান্ডার অনুভূতি এনে দিয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। রবিবারও এই পরিস্থিতি বজায় থাকবে।

সামনের সপ্তাহে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো কাটা মানেই কলকাতা থেকে শীতের বিদায় ঘণ্টা বেজে যাওয়া। অতি ক্ষণিকের শীত। তাই যে কটা দিন সেই শীত উপভোগ করা যায় তা চুটিয়ে করে নেন দক্ষিণবঙ্গবাসী। কারণ এরপর হয় গা জ্বালানো জরম। নয়তো টানা বৃষ্টি। তার আগে এই শীতটা বড়ই আনন্দের। চুটিয়ে আনন্দ করার। তাই তাতে কোনও খামতি রাখছেন না সকলে। শনিবার থেকেই কলকাতায় ছুটির মেজাজ গ্রাস করেছে। বহু মানুষ পরিবার, বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েছেন ঘর ছেড়ে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026