Kolkata

অন্য বর্ষা, ঝমঝম বৃষ্টিতে মাথায় ছাতা, গায়ে সোয়েটার

রাতে ঘুমের মধ্যেই অনেকে টের পেয়েছেন যে বাইরে বৃষ্টি কখনও ঝেঁপে পড়ছে তো কখনও আস্তে। একটা ভিজে স্যাঁতস্যাঁতে ভাব গত বৃহস্পতিবার থেকেই তৈরি হচ্ছিল। রাতের পর তা আরও বাড়ে। শুক্রবার জানালার বাইরে সকাল যেন হতেই চাইছিল না। একদম বর্ষার মেজাজ। এখন যে ক্যালেন্ডারে ভরা শীত তা শুক্রবার বেমালুম ভুলে গেছেন এ রাজ্যের মানুষ। বিশেষত দক্ষিণবঙ্গের। খাসা বর্ষায় অনেকেই এদিন ছুটি থাকলে বাড়িতে জমিয়ে খিচুড়ি খাওয়ার সুযোগ পেতেন। এদিন সকালেও দফায় দফায় বৃষ্টি হয়েছে। সামান্য সময় রোদের দেখা মিলেছে ঠিকই, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি।

আকাশে বাতাসে দারুণ এক বর্ষার অনুভূতি। রাস্তার দিকে চাইলেও বর্ষার জলছবি। বাসে ট্রামেও জলভরা ছাতা হাতে মানুষ উঠেছেন। শুধু বর্ষার দিনের সঙ্গে ফারাক একটাই। সকলের গায়েই ছিল গরম পোশাক। সেটাই এদিন একমাত্র শীতের লক্ষ্মণ বজায় রেখেছিল। ভিজে আবহাওয়ায় এদিন ঠান্ডা ঠান্ডা লাগলেও খাতায় কলমে কিন্তু এদিন মোটেও তেমন ঠান্ডা ছিলনা। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বরং বাতাসে আর্দ্রতা অনেকটা বেড়ে গিয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে এদিনটা পুরোটাই বর্ষার আমেজে কাটবে। মাঝেমধ্যেই বৃষ্টি হবে। তবে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টি তখন উত্তরবঙ্গে বাড়বে। শুক্রবারই উত্তরবঙ্গের আকাশ ছিল মেঘলা। বেলা বাড়ার পর অনেক জায়গায় ঝিরঝির করে বৃষ্টিও হয়। বৃষ্টি কী তবে শীতের আমেজ শেষ করে দিল? হাওয়া অফিস অবশ্য জানিয়েছে বৃষ্টি কেটে রোদ উঠলে ফের নামবে পারদ।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026