Kolkata

বছরের শুরুতেই উধাও ঠান্ডা, ছাতা হাতে পথে শহরবাসী

ভরা পৌষ মাসে কনকনে ঠান্ডাই কাম্য। ছিলও তাই। কিন্তু গত বছরের শেষে কাশ্মীর, হিমাচলে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। তার জেরে এ রাজ্যে যে বৃষ্টির সম্ভাবনা বছরের শুরুতেই তৈরি হবে সেকথা আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। আর সেই পূর্বাভাস মিলিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে। যত দুপুর গড়িয়েছে, মেঘের আস্তরণ ততই পুরু হয়েছে। সেইসঙ্গে উধাও ঠান্ডা। পয়লা জানুয়ারিতেও যে ঠান্ডা উপভোগ করেছেন শহরবাসী, সেই ঠান্ডা মেঘের ঠেলায় নিমেষে ভ্যানিস। ১ দিনের ব্যবধানে ৩ ডিগ্রির ওপর চড়েছে পারদ।

বুধবার বছরের প্রথম দিনে কলকাতার পারদ ছিল ১২.১ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। রোদও ছিল। ফলে বছরের প্রথম দিনের আনন্দ শীতল পরশেই উপভোগ করেছেন সকলে। কিন্তু বৃহস্পতিবারই উল্টে গেল আবহাওয়ার চরিত্র। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। ফলে শহর জুড়ে মানুষ দুপুরের দিকে সোয়েটার গায়ে রাখতে পারেননি। বাসের জানালা খুলে বসেছেন।

বৃহস্পতিবার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তাই এদিন অনেকেই ব্যাগে ছাতা নিয়ে নিয়েছেন। বলা যায়না কাজ থেকে ফেরার সময় যদি বৃষ্টি হয়! পূর্বাভাসও কিন্তু তেমনই। বৃহস্পতিবার সন্ধে অথবা রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় বৃষ্টি কম হলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি যথেষ্ট হবে বলেই পূর্বাভাস। এমনই আবহাওয়া শুক্রবারও বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026