Kolkata

আকাশে মেঘের আস্তরণ, তাপমাত্রা বাড়ছে

কলকাতায় যেভাবে মাত্র ২ দিনে ঠান্ডা তার কামড় বসিয়েছিল, তা ফের উধাও হতে শুরু করেছে। বরং শীতের কনকনানি বিদায় নিয়ে সেখানে একটা জোলো ঠান্ডা জায়গা করে নিচ্ছে। ফলে ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিকই তবে তা শীতের শুকনো কনকনানি নয়। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি। এই সময় এটাই থাকে। ফলে তা স্বাভাবিক। তবে যেটা অস্বাভাবিক সেটা হল আকাশে মেঘের আস্তরণ।

গত রবিবার দুপুরের দিকে কিছুটা রোদ উঠলেও সকাল থেকে বেলা পর্যন্ত একটা মেঘের প্রকোপ ছিল। যা সোমবার অতটা না হলেও ছিল। আর ঝলমলে আকাশ না থাকা, মেঘের আস্তরণ থাকা শীতকে থমকে দেয়। সেটাই হচ্ছে। পারদ কিন্তু চড়ছে। যা বড়দিনের পরও চড়তেই থাকবে বলে মনে করছেন আবহবিদেরা। ফলে কনকনে ঠান্ডা হয়তো বড়দিনে উপহার হিসাবে নাও মিলতে পারে।

যা পরিস্থিতি তাতে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। তবে তা বক্সিং ডে-তে। অর্থাৎ বড়দিনের পরদিন বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। যা দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই হতে পারে। কলকাতাও সেই তালিকায় রয়েছে। তবে কী শীত মাটি? হয়তো তা নয়। যদি বৃষ্টি হয় তবে সেই সময় পর্যন্ত পারদ চড়বে। আর বৃষ্টি বা মেঘ কেটে ফের ঝলমলে রোদ উঠলেই পড়বে কনকনে ঠান্ডা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026