Kolkata

কাঁপছে শহর, কলকাতা আজ ১১.৬

বুধ ও বৃহস্পতিবার যতটা পারদ পতন হয়েছিল। তুলনায় শুক্রবার কিন্তু পারদ থমকে গেল। তবে খাতায় কলমে অতি সামান্য পতন হয়েছে বৈকি! গত বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি। আর শুক্রবার তা হল ১১.৬ ডিগ্রি। তবে এই পতন খাতায় কলমেই হয়। এর বাস্তব অনুভূতি নেই। ফলে এদিনও একই ঠান্ডা বজায় রয়েছে। কলকাতা বেশ কনকন করছে। সঙ্গে উত্তর থেকে ঠান্ডা হাওয়া বইছে হুহু করে। ফলে পারদ সপ্তাহান্তে আরও পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে থমকে থাকা ঠান্ডা তার নিজস্ব মেজাজ দেখাতে শুরু করেছে মাত্র ২ দিন হল। আর তাতেই কলকাতা একাধারে বেজায় খুশি। সেইসঙ্গে কাঁপছেও খুব। হট করে ঠান্ডা গা সওয়া হতে সময় লাগবে। ফলে এখন যেন ঠান্ডাটা একটু বেশি করেই লাগছে। আর সেই ঠান্ডা গায়ে মেখে শহর জুড়ে ভরপুর কর্মময় দিনগুলোতেও যেন একটা কেমন শীতের আলস্য আর বেড়াই বেড়াই ভাব। একটু রোদ পোহানো। একটু এদিক ওদিক যাওয়া। একটু রোদ গায়ে মেখে শরীরটাকে তাতিয়ে নেওয়া। একটু ভালমন্দে রসনা তৃপ্তি।

সামনেই সপ্তাহান্তের ছুটি। ফলে দেদার সুযোগ। গত সপ্তাহ পর্যন্তও ঠান্ডার কানাকড়ি দেখা মেলেনি। ফলে কেউ রবিবারে বেড়ানোর জন্য হৈহৈ করে বার হয়ে পড়েননি। কিন্তু এই শনি বা রবিবার কলকাতার দ্রষ্টব্য বা বিনোদনের স্থানগুলোতে ভিড় জমতে চলেছে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ময়দান, ইকো পার্ক, নিক্কো পার্ক, দক্ষিণেশ্বর বা অন্য কোথাও। আর বোধহয় ঘরে থাকা নয়। কটা দিনের তো শীত। এই কটা দিন বাড়িতে বসিয়ে কাটাতে মোটেও রাজি নয় বাঙালি। ফলে কাজের ফাঁকেই এই ২-৩ দিনের সব পরিকল্পনা তৈরি। এখন শুধু বেরিয়ে পড়ার অপেক্ষা।

News Desk

ধনু রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026