Kolkata

পারদ নামল ২ ডিগ্রি, তবু ঠান্ডা কই

শীত গিয়েছে চুরি! অগ্রহায়ণের শেষেও ঠান্ডার অনুভূতি কোথায়! এখনও অনেক বাড়িতেই ফ্যান ঘুরছে। গরম জামা গায়ে রাস্তায় মানুষের দেখা মেলা ভার। এমনকি বয়স্করাও বিশেষ গরম জামা গায়ে চড়াচ্ছেন না। দুপুরে তো গরম বটেই। এমনকি রাত বা ভোরেও তেমন একটা ঠান্ডা অনুভূতি নেই। অগ্রহায়ণ শেষ লগ্নে। ডিসেম্বরের অর্ধেকের কাছে প্রায় পৌঁছতে চলল ক্যালেন্ডার। তবু শীতে নেই! গত সোমবার ১৯.৩ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও অবশ্য মঙ্গলবার পারদ ২ ডিগ্রি-র ওপর কমেছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭.১ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

পারদ চড়ে থাকার কারণ হিসাবে আবহবিদেরা পশ্চিমী ঝঞ্ঝাকেই কাঠগড়ায় চাপিয়েছেন। কাশ্মীরের ওপর একটি পশ্চিমী ঝঞ্ঝা থাকায় এখানে আবহাওয়া গরম থাকছে। তবে তা কিছুটা কমায় এদিন পারদ পড়েছে। যদিও এই পতনও স্থায়ী হবেনা। পূর্বাভাস বলছে ফের চড়বে পারদ। পৌষ পড়ার পর কিছুটা ঠান্ডা বাড়তে পারে। ফলে এখনও অপেক্ষা ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই।

কলকাতায় ঠান্ডার ঠিকঠাক অনুভূতি থাকে মকরসংক্রান্তির ২-৫ দিন পর পর্যন্ত। তারপর থেকেই ক্রমশ ফের চড়তে শুরু করে পারদ। মাঘের ঠান্ডার কামড় ইদানিং আর কলকাতাকে স্পর্শ করেনা। ফলে সব মিলিয়ে মেরেকেটে একটা মাস শীত উপভোগ করার সুযোগ পায় কলকাতা। সেই সুযোগটুকুও এবার পুরো জুটবে কী? আপাতত এটাই প্রশ্ন শহরবাসীর।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026