Kolkata

বুলবুল অতীত, ফের বাতাসে হেমন্তের পরশ

হেমন্তের পরশে মাখা থাকে শীতের আগমনী। ভোর বা রাতের দিকে বেশ একটা ঠান্ডা আমেজ। বেলা বাড়লে আবার কড়া রোদ। বিকেল পড়তে শুরু করলেই ফের বদলাতে থাকে আবহাওয়া। সন্ধে নামে তাড়াতাড়ি। বিকেল ৫টা প্রায় সন্ধে ৫টার চেহারা নেয়। ক্রমশ এমনই একটা পরিবেশের মৌতাত শুরু হয়েছিল, কিন্তু তাতে বাধ সাধল বুলবুল। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে হেমন্তের মৌতাত বদলে কার্তিকের শেষে এসে বর্ষার অনুভূতি পেয়ে বসে। চারিদিক স্যাঁতস্যাঁতে। গত সপ্তাহের মাঝামাঝি থেকেই এমন একটা পরিবেশ গ্রাস করে দক্ষিণবঙ্গকে।

বুলবুল অবশ্য এখন অতীত। মেঘ সরে গেছে। রবিবার যদিও বা আকাশে মেঘের সঞ্চার চোখে পড়েছিল তো সোমবার থেকে ঝলমলে রোদ উঠেছে। ফের ফিরে আসছে হেমন্তের আমেজ। কিন্তু শীত? বুলবুলের হাত থেকে রেহাই পাওয়ার পর কী তবে এবার দ্রুত আসবে শীতের হিমেল হাওয়া? আবহাওয়া দফতর জানাচ্ছে ক্রমে তাপমাত্রা কমতে শুরু করবে ঠিকই। কিন্তু শীতের আমেজ যাকে বলে তা পেতে এখনও দেরি রয়েছে। সেই আমেজ আসতে এখনও এক মাসের অপেক্ষা।

শীতের আমেজ ঠিকঠাক জেঁকে বসতে ১ মাসের অপেক্ষা থাকতেই পারে। কিন্তু এখন থেকেই মধ্যরাত থেকে পাখা বন্ধ করতে হচ্ছে অনেককে। অথবা গায়ে টেনে নিতে হচ্ছে চাদরের উষ্ণতা। হেমন্তের গন্ধ বয়ে বেড়াচ্ছে আকাশে। মেঘ কেটে ঝলমলে রোদ মানে কিন্তু উত্তুরে হাওয়ারও পথ পরিস্কার। মেঘ নেই। কোনও নিম্নচাপ নেই। ঘূর্ণিঝড় বিদায় নিয়েছে। ফলে উত্তুরে হাওয়ার রাস্তা পরিস্কার। আর উত্তুরে হাওয়ার আগমন যত দ্রুত হবে ততই শীত দ্রুত পড়বে। আর তার জেরেই এই সপ্তাহের শেষে ২০ ডিগ্রির নিচে নামতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। অবশ্য কলকাতায় শীতের পরশ লাগে দেরিতে। তার আগে অন্যান্য জেলায় কালীপুজোর পর থেকেই বেশ ঠান্ডা অনুভূতি পেয়ে বসে। তবে দুপুরটা কিন্তু চড়া গরম থেকে হেমন্তে রেহাই পাওয়া যায় না।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026