ফের ৪০ ডিগ্রিতে কলকাতা

জ্যৈষ্ঠের শেষ প্রান্তে এসে ফের ৪০ ডিগ্রি ছুঁল কলকাতা। শনিবার সকাল থেকেই গরমের তেজ টের পাচ্ছিলেন শহরবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে তাপমাত্রার পারদ। এদিনের গরম সহ্য করাই মুশকিল হচ্ছিল পথচলতি মানুষের। সঙ্গে ছিল দরদর করে গাম। মাথার ওপর সূর্য আগুন ঢালছে। জামাকাপড় ভিজে জবজবে। সব মিলিয়ে অনেকেই এদিন রাস্তায় নিস্তেজ অনুভব করেছেন। রোদ থেকে বাঁচতে একটা স্টপেজও বাস ধরেছেন অনেকে। ছাতাও ঠেকাতে পারেনি গরমের ক্লান্তি। আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমাঞ্চল থেকে উষ্ণ হাওয়া হুহু করে ঢুকছে পশ্চিমবঙ্গে। ফলে তরতর করে বাড়ছে তাপমাত্রার পারদ। যা এদিন তাপমাত্রাকে ফের ৪০ ডিগ্রিতে তুলে নিয়ে যায়। এদিকে কেরল সহ দক্ষিণ ভারতের অনেকাংশে বর্ষা শুরু হলেও রাজ্যে বর্ষা ঢুকতে এখনও দিন সাতেক দেরি বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন দিনভর অসহ্য গরমের পর যদিও বিকেলের দিকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়। আকাশে পাতলা মেঘের সঙ্গে ঠান্ডা হাওয়া খেলেছে শহরে। যা সারা দিনের জ্বলুনিতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026