বর্ষা ঢুকল কেরালায়, কাদাধসে মৃত ১

প্রত্যাশার সমাপ্তি। অবশেষে মঙ্গলবার রাতেই কেরালায় প্রবেশ করল বর্ষা। তবে শুরুতেই বিপত্তি। প্রবল বৃষ্টিতে কাদাধস নেমে মৃত্যু হল এক মধ্যবয়সী ব্যক্তির। এ বছর মাত্রা ছাড়া গরমের জেরে বহু রাজ্যই খরার মুখ দেখেছে। গরমে মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তাই অধীর অপেক্ষা ছিল কবে বর্ষা আসবে সেদিকে। এবার আবার অতি বর্ষার পূর্বাভাসে কৃষক থেকে দালাল স্ট্রিট, সর্বত্রই খুশি বাতাবরণ। মঙ্গলবার রাত থেকেই কেরালা জুড়ে প্রবল বর্ষণ শুরু হয়। সারারাত চলার পর বুধবার সকাল আরও প্রবল হয় বৃষ্টির তেজ। আহবাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই কেরালায় বৃষ্টি হচ্ছে। ঢুকে পড়েছে বর্ষা। এদিকে টানা বৃষ্টির জেরে কেরালার ইডুক্কি জেলায় কাদাধস নামে। তাতেই চাপা পড়ে মৃত্যু হয় জোবি জন নামে ৩৬ বছরের এক ব্যক্তির। মৃত্যুর এই মর্মান্তিক খবর বাদ দিলে, কেরালা জুড়ে বর্ষার আগমনে খুশি জোয়ার। বহু মানুষকে এদিন মাঠে বা রাস্তায় নেমে ভিজতে দেখা যায়।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026