কলকাতায় বর্ষার আগমন, ছবি - আইএএনএস
কবে বর্ষা ঢুকবে? এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। যত গরমে, ঘামে নাজেহাল হতে হচ্ছিল সাধারণ মানুষকে ততই এই প্রশ্ন মুখে মুখে ফিরছিল। আবহাওয়া রিপোর্টের দিকে কড়া নজর রাখছিলেন প্রাণান্তকর গরম আর অস্বস্তিতে জেরবার মানুষজন। এবার আবার কেরালাতেই বর্ষা ঢুকেছে দেরিতে। ফলে রাজ্যে বর্ষার প্রবেশ নিয়ে একটা ধোঁয়াশা ছিলই। টানা গরম আর সহ্য হচ্ছেনা। আবার বর্ষারও দেখা নেই। এই অবস্থায় কার্যত অধৈর্য হয়ে উঠেছিলেন তাঁরা। অবশেষে গত ৩ দিন ধরে সন্ধের দিকে শহরে বৃষ্টি নেমেছে। মানুষ কিছুটা হলেও শান্তি পেয়েছেন।
তবে কী বর্ষা ঢুকে গেল? সাধারণ মানুষের এই কাতর প্রশ্নের উত্তরে হাওয়া অফিস অবশ্য জানিয়েছিল এটাও প্রাক বর্ষার বৃষ্টি। তবে বর্ষা দাঁড়িয়ে দোরগোড়ায়। এই সপ্তাহের শেষেই যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তারও ইঙ্গিত দিয়েছিলেন আবহবিদরা। তাঁদের সেই পূর্বাভাস সত্যি হল। বর্ষা এল বঙ্গে। শুক্রবার বর্ষা ঢুকে পড়ল দক্ষিণবঙ্গে। মানুষের এতদিনের প্রশ্নের উত্তর মিলল।
শুক্রবার সকাল থেকেই আকাশে মেঘের সঞ্চার হতে শুরু করে। বেলা একটু বাড়লে কালো মেঘে কলকাতার আকাশ ছেয়ে যায়। অনেক জায়গায় দু-চার পশলা বৃষ্টিও হয়। এরপর বৃষ্টি রোদ আর মেঘের লুকোচুরি চলে দিনভর। যা আষাঢ় মাসে হয়ে থাকে। বর্ষার প্রারম্ভ। সেই মেঘে ঢাকা আকাশই এদিন নজর কেড়েছে। এদিকে গত ৩ দিন ধরে সন্ধের বৃষ্টি ও বর্ষার আগমন সেই অসহ্য গরমটাকে অনেকটাই প্রশমিত করেছে। গরম রয়েছে। গুমোট ভাবও রয়েছে। তবে অস্বস্তি তুলনায় অনেকটা কম। এবার ক্রমে রাজ্য জুড়ে জাঁকিয়ে বসবে বর্ষা।
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…