National

বর্ষা ঢুকছে কবে, জানাল স্কাইমেট

কেরালা রাজ্য দিয়েই ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে বর্ষা। প্রতিবছরই কেরালা হয়ে মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে। তারপর ছড়িয়ে পড়ে। ফলে ভারতে কেরালাই প্রথম বর্ষার স্বাদ পায়। সাধারণত কেরালায় বর্ষা আসে মে মাসের একদম শেষ অথবা জুনের শুরুতেই। এবার কেরালায় বর্ষা প্রবেশ করবে ৪ জুন। এমনই একটি পূর্বাভাস দিল বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা স্কাইমেট।

৪ জুন বর্ষা কেরালায় প্রবেশ করার পূর্বাভাস দিয়ে স্কাইমেট জানিয়েছে এর চেয়ে ২ দিন আগেও কেরালায় বর্ষা প্রবেশ করতে পারে। কেরালায় বর্ষা প্রবেশ করার ৮-৯ দিন পর পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ ঘটে। সেই দিনটা সাধারণত হয় ৮ জুন। কিন্তু এবার স্কাইমেট যা হিসাব দিয়েছে তাতে বর্ষা রাজ্যে প্রবেশ করতে আরও দিন পিছবে।

গতবছর কেরালা এক ভয়ংকর বর্ষা দেখেছিল। বন্যায় ভেসে গিয়েছিল কেরালার সিংহভাগ। দেশ তো বটেই বিদেশেও সেই বন্যার খবর শিরোনামে জায়গা করে নিয়েছিল। দীর্ঘ সময় লেগে গিয়েছিল ফের কেরালাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে। এবার বর্ষায় অন্তত সেই স্মৃতি আর ফেরত চাননা কেরলবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026