ফাইল : মেঘে ঢাকা কলকাতার আকাশ, নিজস্ব চিত্র
গত সোমবার ভোর থেকেই শহরের মুখ ভার। মেঘলা আকাশ। মাঝেমাঝে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলারই ছবিটা ছিল একরকম। বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগর থেকে ভেসে আসা জলীয় বাষ্প একে অপরের সংস্পর্শে এসে মেঘের সঞ্চার করে। আর তা থেকেই পশ্চিমাঞ্চল হয়ে রাজ্যের দক্ষিণভাগে ছড়ায় মেঘ আর বৃষ্টি।
সোমবারের পর মঙ্গলবার ভোর রাতে অনেক জায়গায় প্রবল বৃষ্টি হয়। বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়ে। সকালেও কলকাতার অনেক জায়গায় অল্পস্বল্প বৃষ্টি হয়েছে। আকাশ ছেয়ে থেকেছে মেঘে। বেলার দিকে কোথাও কোথাও রোদের ঝলক নজর কাড়লেও দ্রুত তা উধাও হয়ে ফের মেঘ ছেয়েছে আকাশে।
হাওয়া অফিস বলছে, এই অবস্থা মঙ্গলবার পর্যন্ত চলবে। বুধবার সকাল থেকে আবহাওয়ার অবস্থার উন্নতি হবে। রোদ উঠতে শুরু করবে। কেটে যাবে এই বসন্তের বর্ষা। আপাতত সেদিকেই চেয়ে সকলে। কারণ অকাল বর্ষণ শুধু ফসলের ক্ষতিই করছে না, ঋতুর চরিত্র পর্যন্ত বদলে ছাড়ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…