Kolkata

সকাল থেকেই আকাশ ছাইল মেঘে, ঝিরঝির বৃষ্টি

পূর্বাভাস ছিলই। সেইমত সোমবার সকালে শহরের ঘুম ভেঙেছে মেঘে ঢাকা আকাশে। রোদের দেখা নেই। পুরু মেঘে আকাশ ছেয়ে আছে। বৃষ্টি হয়েছে কোথাও কোথাও। তবে খুব ঝমঝম করে নয়। গত সপ্তাহেও সোমবার এক বৃষ্টি ভেজা দিন দেখেছে কলকাতা। সেই বৃষ্টি চলেছে গত বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার থেকে উন্নতি হতে শুরু আবহাওয়ার। তারপর শনিবার ঝলমলে রোদ পেয়েছে শহর। রবিবার রোদ থাকলেও মাঝে মাঝেই হাল্কা মেঘ রোদের প্রকোপে থাবা বসিয়েছে। এরপর সোমবার থেকে ফের আকাশ মেঘে ঢাকা।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে বয়ে আসা হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া জলীয় বাষ্প মিশে যে মেঘের সঞ্চার করছে তার জেরেই বসন্তে এমন অকাল বর্ষার আবহাওয়া। একে এমন দিনের পর দিন মেঘ বৃষ্টির দাপট। তারওপর মার্চেও তাপমাত্রার পারদ যথেষ্ট নেমে আছে। গত রবিবারই কলকাতার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম।

এই সময় এমন শীত শীত আবহাওয়া বিরল। মার্চে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রীতিমত গরম পড়ে। অন্তত তা ১৬ ডিগ্রি হয়না। এবার বসন্তে যেমন বর্ষার পরশ। তেমনই শীতের ছোঁয়া। ফলে বসন্তে বসন্তটাই উধাও। সেই জায়গায় ঝেড়ে ঝুরে তুলে দেওয়া সোয়েটার, মাফলার, শাল ফের বার করে ফেলেছেন সকলে। পড়তে হচ্ছেই। শীতের পরশ ভোরে বা রাতে বেশ বেগ দিচ্ছে। গরম পোশাক না থাকলে ঠান্ডা লাগছে।

আপাতত ৪৮ ঘণ্টা বৃষ্টি চলবে বলেই মনে করছেন আবহবিদেরা। এদিকে একটানা এমন বাদলা আবহাওয়ায় জেরবার শহরবাসী। এমন সময় এই আবহাওয়ার সঙ্গে তাঁরা অভ্যস্ত নন। আষাঢ়, শ্রাবণ বা ভাদ্রে এমন একটানা মেঘলা দিন বা বৃষ্টি দেখে অভ্যস্ত তাঁরা। ফলে এমন ফাগুনি বর্ষা এবং তার সঙ্গে শীতের আবহে জেরবার তাঁরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026