Kolkata

অন্য সকালে ঘুম ভাঙল শহরের

শীতের পরশ বিদায় নিয়ে বসন্তের প্রথম দিন থেকেই আকাশে বাতাসে বসন্ত বসন্ত গন্ধ। ঝলমলে আকাশে রোদের তেজ কিছুটা বেড়েও গিয়েছিল। তবে ভোরের দিকে ঠান্ডা ভাবটা থেকেই গিয়েছিল। এককথায় মনোরম পরিবেশ। শনিবার সকালে কিন্তু ঘুম ভাঙল এক অন্য সকাল দেখে। আকাশে রোদের দেখা নেই। মেঘে ঢাকা ভোরে প্রবল ঝোড়ো হাওয়া। হাওয়ায় ঠান্ডাভাব যথেষ্ট। ফলে গায়ে ভালোরকম গরম পোশাক না থাকলে এই হাওয়া সহ্য করা বেশিক্ষণ মুশকিল। তারমধ্যে আবার টিপটিপ করে বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। বৃষ্টি হয়েছে রাতেও। এমন এক বদলে যাওয়া পরিবেশ শহরকে সকাল থেকেই কেমন যেন যবুথবু করে ছেড়েছে।

খনার বচন ছিল যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। সারমর্ম হল মাঘের শেষে বৃষ্টি ফসলের পক্ষে ভাল। আর ভাল ফসল হলে তা দেশের রাজার পক্ষে, রাজ্যের পক্ষে ভাল। এদিন হয়তো সেই বৃষ্টিটার দিকেই চেয়ে কৃষিজীবী মানুষজন। মাঘের শেষে না হলেও শনিবার ৩ ফাল্গুন। একে মাঘের শেষ বলে ধরে নিতে খুব অসুবিধা হওয়ার কথা নয়। শনিবার হওয়ায় অবশ্য অনেকের ছুটি। ফলে শীতের প্রাত্যহিক রৌদ্রজ্জ্বল দিনের অভ্যাসের তাল কেটে মেঘলা দিন কিন্তু তাঁদের খুব অসুখী করেনি। বরং বেশ একটা আলসে দিনের ইঙ্গিতই দিয়েছে এদিনের সকাল।

পূর্বাভাস অবশ্য ছিলই। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকেই আকাশ তার ভোল বদলাবে। মেঘে ছাইবে চারধার। শুক্রবার শহরের আকাশ মেঘে মুখ না লুকলেও শনিবার ভোর থেকেই মিলে গেছে সেই পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এদিকে এদিনের মেঘলা পরিবেশ ফাল্গুনের গন্ধ মুছে শহরের কেমন যেন ভেজা গন্ধে ভরেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026