Kolkata

তাক লাগিয়ে শীতের ফিরতি ইনিংস, কাঁপছে শহর থেকে গ্রাম

প্রবল ঠান্ডায় কাঁপছে কলকাতা। অথচ একদিন আগেও তেমন কোনও অনুভূতি ছিলনা। বরং সোয়েটার, শাল, লেপ, কম্বল কেচেকুচে তুলে দেওয়ার কথাই ভাবছিলেন বঙ্গবাসী। কারণ মাঘের মাঝামাঝি এখন। এরপর আর ঠান্ডা পড়ার সম্ভাবনা কমই। কিন্তু সেই প্রচলিত ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে মাত্র ১ দিনের মধ্যে একধাক্কায় ৫ ডিগ্রি পারদ পতন করে স্বমহিমায় ফিরে এল শীত। হয়তো এটাই শেষ ভাল ঠান্ডা। কিন্তু সেই শেষ কামড়ে শহরকে একেবারে কাবু করে ছেড়েছে ঠান্ডা।

বিহারে বইছে শৈত্যপ্রবাহ। যার জেরে পশ্চিমবঙ্গেও হুহু করে ঢুকছে ঠান্ডা হাওয়া। কদিন ধরে ঠান্ডা হাওয়ার দাপট তা টেরও পাইয়েছে। ফলে পারদ পতন। তাও রেকর্ড পরিমাণ। যার জেরে সমস্যাও হয়েছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় প্রায় ঘরে ঘরে সর্দি, কাশি থাবা বসিয়েছে। এভাবে আচমকা তাপমাত্রার পরিবর্তন শরীর অনেক ক্ষেত্রেই সইতে পারছেনা।

বুধবার শহরের তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.২ ডিগ্রি। আর তার ঠিক আগের দিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি। ফলে নতুন করে শীতে কাবু শহর। একই অবস্থা জেলাগুলিতেও। সেখানেও পারদ পতন মানুষকে চমকে দিয়েছে। কনকন করছে ঠান্ডা। দার্জিলিংয়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১ ডিগ্রি। মালদা ১১ ডিগ্রি। দিঘা ১০, পানাগড় ৬.১, শ্রীনিকেতন ৭.৪, ব্যারাকপুর ৮.১, দমদম ১১.২ ডিগ্রি রেকর্ড হয়েছে।

চলতি শীতের মরসুমে সকলকে শীত শুরুতেই চমকে দিয়েছিল। পৌষের শুরুতেই কনকনে ঠান্ডায় কাবু ছিল কলকাতা সহ গোটা রাজ্য। কিন্তু সেই শীতের অনুভূতি নতুন বছরের শুরুতেই উধাও হয়ে যায়। এমনকি পৌষ সংক্রান্তি পর্যন্ত যে ঠান্ডাটা বজায় থাকে তাও ছিলনা। তারপরও ঠান্ডার অনুভূতি কমছিল।

গত সপ্তাহে অনেকে দুপুরে রাস্তায় বার হয়ে ঘেমেওছেন। এই অবস্থায় এবছর আর শীত পড়বে না বলেই ধরে নিয়েছিলেন সকলে। কিন্তু শেষ বেলায় ফের চমক দিল শীত। এখন দেখার এই পরিস্থিতি কটা দিন বজায় থাকে।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026