National

ছাইল মেঘ, একরাতে অনেকটা চড়ল পারদ

রাতভর মেঘ জমেছে আকাশে। উপত্যকা ঢেকেছে মেঘের চাদরে। আর এই মেঘই অবশেষে জম্মু কাশ্মীরের পারদ পতনে দেওয়াল হয়ে দাঁড়াল। শুধু পারদ পতন রুখলই না, বাড়িয়েও দিল এক ঝটকায়। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দ্রাসের মত প্রবল ঠান্ডা এলাকায় পারদ চড়েছে ৯ ডিগ্রির ওপর। অন্য অনেক জায়গায় এক রাতে ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল পরিস্কার আকাশ তাপমাত্রার পতনকে অব্যাহত রেখেছে। মেঘ ছাইতেই তা উধাও হবে সেটাই ছিল স্বাভাবিক।

ফারাক কতটা তা একটু পারদের ওঠানামায় নজর দিলেই পরিস্কার হবে। দ্রাসে যেখানে শনিবার ছিল মাইনাস ২১.১ ডিগ্রি সেখানে রবিবার তা পৌঁছেছে মাইনাস ১২.৮ ডিগ্রিতে। শ্রীনগরে শনিবার ছিল মাইনাস ৭.২ ডিগ্রি। সেখানে রবিবার পারদ পৌঁছেছে মাইনাস ২.৪ ডিগ্রিতে। লেহ-তে শনিবার ছিল মাইনাস ১৭.৫ ডিগ্রি। রবিবার তা পৌঁছেছে মাইনাস ১২.২ ডিগ্রিতে। চড়েছে পহেলগাঁও, বানিহাল, খাতরা, গুলমার্গের মত অতি ঠান্ডা এলাকাগুলির পারদও। মেঘ যতদিন থাকবে পারদ সেভাবে নামবে না।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026