Kolkata

কলকাতা ১০.৬, মরসুমের শীতলতম দিন

কলকাতার পারদের নিম্নমুখী ধারা কিন্তু বেজায় বজায় আছে বেশ কয়েকদিন ধরে। এদিন তা ১০-এর ঘরে নামল। এই মরসুমে এই প্রথম। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৬ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। পারদের নিম্নমুখী এই ধারায় বেজায় খুশি শহরবাসী। এদিন আবার শনিবার। মোটামুটি চুটিয়ে বর্ষশেষের আনন্দে মেতে ওঠা শুরু বলা যায়। এবার আবার ৩১ ডিসেম্বর পড়েছে সোমবার। ফলে শনি, রবি, সোম এবং পয়লা জানুয়ারি মঙ্গলবার। টানা ৪ দিনের একটা দুরন্ত সময় কাটানোর অপেক্ষায় শহরবাসী। অনেক জায়গায় পার্টি, গেট টুগেদার, বন্ধুদের সেলিব্রেশন, পরিবার নিয়ে বেড়ানো, সবই এই দিনগুলোয় চুটিয়ে উপভোগ করার। এই আনন্দের সময়কে চেটেপুটে উপভোগ করার জন্য দরকার ঝলমলে আকাশ আর কনকনে ঠান্ডা। তাহলেই ষোলোকলা পূর্ণ হয়। এবার সেই সব শর্তই ডালি সাজিয়ে উপস্থিত শহরবাসীর জন্য। ফলে আনন্দ আর পায় কে!

শনিবার কলকাতার তাপমাত্রা ১০-এর কোটায় যখন পৌঁছেছে তখন দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে প্রবল ঠান্ডা আঁকড়ে ধরেছে। সর্বত্রই প্রায় ১০ ডিগ্রির নিচে ঘোরাফেরা করছে পারদ। ফলে সেখানেও খুশির সীমা নেই। শীতের দিনে সকালের দিকের ঘন কুয়াশা বেলা পর্যন্ত বজায় থাকে। যা ঠান্ডাকে কিছুটা হলেও বাধা দেয়। সেই কুয়াশাও এবার কিন্তু নেই বললেই চলে। খুব ভোরের দিকে জেলায় জেলায় কিছুটা কুয়াশা থাকলেও একটু রোদ উঠলেই তা কেটে যাচ্ছে। ঝলমলে রোদে কনকনে ঠান্ডা জাঁকিয়ে বসছে আশপাশে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026