National

এক দিনে ৫ ডিগ্রি পড়ল তাপমাত্রা, কাঁপছে এই রাজ্য

বুধবার যা তাপমাত্রা রেকর্ড হয়েছিল, তার চেয়ে প্রায় ৫ ডিগ্রি পারদ পতন হল বৃহস্পতিবার। ফলে আচমকাই ঠান্ডার অনুভূতিটা প্রবলভাবে জাঁকিয়ে বসেছে মহারাষ্ট্রের বিভিন্ন কোণায়। খোদ মুম্বইয়ের আশপাশে পারদ নেমেছে ১২.৪ ডিগ্রিতে। হিহি করে কাঁপছেন মানুষজন। কারণ একটাই। এতটা পারদ পতন আরবপারের এই শহরে বড় একটা দেখা যায়না। ফলে সেখানকার বাসিন্দাদের কাছে এমন ঠান্ডা রীতিমত অবাক করা।

শুধু মুম্বই বলেই নয়, মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে পারদ পতন রীতিমত অবাক করছে মানুষজনকে। নিফাদে সবচেয়ে নিচে নেমেছে পারদ। তাপমাত্রা রেকর্ড হয়েছে ১.৮ ডিগ্রি সেলসিয়াস! নাসিকে পারদ নেমেছে ৫.৭ ডিগ্রিতে। জলগাঁওতে ৮.৪, নান্দুরবারে ৯ ডিগ্রি, ধুলেতে ৯.২ ডিগ্রিতে নেমেছে পারদ। এমন পারদ পতন মহারাষ্ট্রের জন্য কিছুটা বেমানান বটে। তবে হাওয়া অফিস জানাচ্ছে এতটা ঠান্ডা বেশিদিন বজায় থাকবে না। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬ ডিগ্রির আশপাশে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026