Kolkata

ঘূর্ণিঝড় সরতেই নামতে শুরু করল পারদ

ঘূর্ণিঝড় ফেথাই-এর দাপটে গত মঙ্গলবার যেখানে শহর কলকাতা বৃষ্টিতে ভিজছিল, বর্ষার মত পুরু মেঘের আস্তরণে বিরক্ত ছিলেন গোটা দক্ষিণবঙ্গের মানুষ। সেখানে বুধবার সকাল হতেই উঠল ঝলমলে রোদ। হাসি ফুটল সকলের মুখে। শীতকালে ঠান্ডা পড়বে। ঝলমলে আকাশ হবে। এটাই তো সকলে চান। ঠিক সেই আবহাওয়াই এদিন সকাল থেকে জড়িয়ে ধরে গোটা দক্ষিণবঙ্গকে। এদিকে আবহবিদরা আগেই জানিয়েছিলেন মেঘ সরলেই ঠান্ডা বাড়তে শুরু করবে। হয়েছেও তাই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। এই মরসুমের সর্বনিম্ন।

বুধবার সকালে শীতের দস্তুর মেনে সকালে জেলাগুলিতে ছিল কুয়াশার দাপট। অনেক জায়গাতেই কুয়াশার জেরে দৃশ্যমানতা কম ছিল। বেলাতেও শীতের আমেজ ভরপুর। ফলে বড়দিনের আগে ক্রমশ ছুটি ছুটি আমেজে মেতে উঠছে শহুরে মন।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026