National

এ বছর কম বৃষ্টি হবে দেশে? দাবি করল স্কাইমেট

গ্রীষ্মেই জানানো হয়েছিল এবার বর্ষায় দেশ স্বাভাবিক বৃষ্টিপাত পেতে চলেছে। কিন্তু সেই পূর্বাভাসে কিছুটা বদল করল বেসরকারি আবহাওয়া সংক্রান্ত পরিষেবা সংস্থা স্কাইমেট। তাদের দাবি অগাস্টে কম বৃষ্টি পেতে চলেছে গোটা দেশ। তাদের হিসাবে অগাস্টে বৃষ্টি কমবে। সেপ্টেম্বরে ফের তা কিছুটা বাড়তে পারে। তবে সার্বিকভাবে এবছর বর্ষার মাস হিসাবে পরিচিত জুন থেকে সেপ্টেম্বর সময়ে বৃষ্টি কম হবে। যা আদৌ ভাল খবর নয়।

যদিও এটা মৌসম ভবন জানাচ্ছে না। কেবল স্কাইমেট তাদের ওয়েবসাইটে এমন দাবি করছে। ফলে এখনই এই পূর্বাভাস নিয়ে আমল দিচ্ছেন না অনেকে। কিন্তু তাদের পূর্বাভাস যদি সত্যি হয় তবে কিন্তু তা কৃষিক্ষেত্রে বড় প্রভাব ফেলবে। যেখানে দেখা যায় সারা বছরে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় জলের ৭০ শতাংশই আসে বর্ষা থেকে। সেখানে বর্ষা কম মানেই কিন্তু কৃষকদের মাথায় হাত। কম বৃষ্টি হলে ধান থেকে আখ, তুলো থেকে অন্য শস্য উৎপাদন, সবই ধাক্কা খাবে। এখন তাই কৃষকদের একটাই প্রার্থনা স্টাইমেটের পূর্বাভাস যেন ভুল প্রমাণিত হয়। অন্যদিকে এই পূর্বাভাস কিন্তু প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে প্রশাসনের তরফে আগে থেকেই কম বৃষ্টিকে মোকাবিলার পথ খুঁজে রাখার সুবিধা হবে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026