Kolkata

রাত থেকে কাক ভেজা ভিজল শহর

সারারাত। তারপর সারা সকাল। বৃষ্টি থামার নাম নেয়নি। মাঝেমধ্যে কয়েক মিনিটের বিশ্রাম দিয়ে ফের শুরু হয়েছে নতুন উদ্যমে। যদিও বুধবার বেলা বাড়ার পর বৃষ্টি অনেকটাই ধরেছে। তবে আকাশ ঘন মেঘে ঢাকা। হাওয়া অফিস জানাচ্ছে, এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ রাজ্যের ওপর মৌসুমি অক্ষরেখা সক্রিয়। তার ওপর রয়েছে বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত। এই জোড়া প্রভাবে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। আর তা চলবে বলেই পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে বলেই জানানো হয়েছে।

রাতভর বৃষ্টিতে কলকাতা কিন্তু সকাল থেকেই ‘রেনি ডে’ মুডে। যদিও অফিস কাছারি খোলা। ব্যস্ত দিন। স্কুল, কলেজও হচ্ছে নিজের মতই। কিন্তু তবু যাঁদের সুবিধে আছে, হাতে ছুটি ধরা আছে, তাঁরা এদিন ক্যাজুয়াল লিভ নিয়ে নিয়েছেন। একটানা বৃষ্টির জেরে এদিন কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়। উত্তর থেকে দক্ষিণ, শহরের যে যে অংশে জল জমেছিল তা অবশ্য দুপুরের দিকে পরিস্কার হয়ে যায়। বৃষ্টি কমার পর তা নামতে বিশেষ সময় নেয়নি।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026