জ্যৈষ্ঠেই কাকভেজা ভিজল কলকাতা

রোয়ানু-র দাপটে উপকূলীয় পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। শুক্রবার রাতেই তা আছড়ে পড়তে পারে। শনিবার যে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই সঙ্গে যুক্ত হল ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ফলে সপ্তাহ শেষের কলকাতা বৃষ্টিতে ভিজতে চলেছে বলেই মনে করছেন শহরবাসী। ‌বৃহস্পতিবারের পর শুক্রবারও শহর ভিজেছে  বৃষ্টিতে। শুক্রবার সকাল থেকে মেঘে ঢাকা আকাশ আর টিপ টিপ বৃষ্টিতে ঘুম ভেঙেছিল শহরের। বেলা বাড়তে কিছুক্ষণের জন্য রেহাই মিললেও তারপর থেকে শুরু হয় ঝিরঝির করে নাছোড় বৃষ্টি। নিম্নচাপের চেহারার সঙ্গে পরিচিত শহরবাসীর বুঝতে অসুবিধা হয়নি এই বৃষ্টি থামার নয়। ফলে ছাতা মাথায় কাজে বেরিয়ে পড়েছিলেন সকলেই। এদিকে জ্যৈষ্ঠের দিনগুলো এমন নিম্নচাপের বৃষ্টিতে কাটায় অনেকটাই স্বস্তি পেয়েছেন শহরবাসী। প্রবল গরমে নাজেহাল শহরটা কিছুটা হলেও শরীর জুড়নোর সু‌যোগ পেয়েছে বৃষ্টিভেজা আবহাওয়ার হাত ধরে। এভাবেই গ্রীষ্মের কটা দিন কেটে গেলে তারপর আর লু বওয়া গরমের সম্ভাবনা থাকবে না। রাজ্য জুড়ে নামবে বর্ষা। তবে তার আগে রোয়ানু শনিবার কি পরিস্থিতি তৈরি করে আপাতত সেদিকেই চেয়ে গোটা দক্ষিণবঙ্গ।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026