Kolkata

পাতে খিচুড়ি-ইলিশ, বাইরে ইলশেগুঁড়ি, জমে গেল রোববার!

নিম্নচাপের জেরে শহরে বৃষ্টি নেমেছে গত শনিবার। সপ্তাহান্ত হওয়ায় শ্রাবণের ধারাপাতে বিশেষ সমস্যা হয়নি শহরবাসীর। বরং বেজায় খুশি তাঁরা। বাইরে অতি ভারী বৃষ্টির আতঙ্কটা নেই। কিন্তু মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টির আমেজটা ষোলো আনা রয়েছে। সেইসঙ্গে বাজারে এই সপ্তাহের মাঝামাঝি থেকেই ইলিশ ছেয়ে গেছে। ৩০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিকচ্ছেও দেদার। মরশুমে এই প্রথম এত ইলিশ বাজারে এল। বেশি দামী ইলিশও রয়েছে। ওজন ১ কেজির ওপর। তবে মধ্যবিত্তের নাগালে ওই হাজার টাকা কেজি পর্যন্ত ইলিশই বেশি বিকচ্ছে। ২৫০ গ্রাম ওজনের ইলিশ থেকে শুরু করে ৮০০, ৯০০ গ্রামের ইলিশই বাজারে সবচেয়ে বেশি। বৃষ্টি ভেজা রবিবারে তাই সকালে ঘুম থেকে উঠেই বাঙালির পাতে রোববারের মেনু তৈরি। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। বাঙালির কয়েকটি পরম প্রিয় রসনার একটি এই যুগল সঙ্গত।

শহরের আকাশ সকাল থেকেই কালো। কখনও একটু আলো ফুটছে, তো কখনও আবার কালো করে আসছে। নিম্নচাপের বৃষ্টি চলবে। পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী এলাকাগুলোতে বেশি বৃষ্টি হলেও কলকাতা সহ অন্যান্য আশপাশের জেলাতে এমনভাবেই মাঝেমধ্যে একটু জোরে, মাঝেমধ্যে ইলশেগুঁড়ি বৃষ্টি চলতেই থাকবে। ফলে রোববারের আমেজ ও আবেশে এতটুকু সমঝোতায় রাজি নয় বাঙালি। এমন তোফা আবহাওয়া কমই পাওয়া যায়। তাও আবার রোববার! এমন সুযোগ ছাড়তে আছে নাকি!

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026