Kolkata

৪০ ডিগ্রির মুখে জল ঢেলে দিল সকালের বৃষ্টি

তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল নিম্নচাপ কাটার পর থেকেই। এদিকে দক্ষিণবঙ্গে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ হয়ে গেছে। এই অবস্থায় এত গরম সাধারণত দেখা যায়না। এবার সেটাই হচ্ছিল। চড়ছিল পারদ। গত শুক্রবার তা কলকাতায় ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলে। শহরের বাইরে আরও বেশি। শনিবারও প্রাণান্তকর গরমে নাজেহাল ছিলেন মানুষজন। এদিনও সেই ৪০-এর কোটাই ধরে রাখে তাপমাত্রা। আষাঢ়স্য প্রথম দিবস দেখে বোঝার উপায় নেই গ্রীষ্ম বিদায় নিয়েছে। এমন অবস্থা আর কতদিন? এটাই ছিল দক্ষিণবঙ্গবাসীর একমাত্র প্রশ্ন। কারণ উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের ১ দিন পর বর্ষা ঢুকেও সেখানে শুরু থেকেই ভাল ব্যাটিং শুরু করেছিল। ফলে সেখানে পরিবেশ মনোরম হয়ে উঠেছিল। আর সেখানেই দক্ষিণবঙ্গ পুড়ছিল ভরা গরমের আবহে।

রবিবার কিন্তু ছবি বদলে দিল কয়েক পশলা বৃষ্টি। শনিবারের পর রবিবার সকাল থেকেই কিন্তু আকাশ ছিল মেঘে ঢাকা। ফলে সেই গা জ্বালানো গরমটা ছিলনা। ছিলনা দরদর করে ঘামও। বেলা বাড়তেই শহরের বিভিন্ন অংশে বৃষ্টি নামে। আকাশ মেঘে ছেয়ে যায়। শুধু শহর বলেই নয়। আশপাশের জেলাগুলিতেও এদিন কমবেশি বৃষ্টি হয়েছে। সকাল সকাল বৃষ্টিতে অনেকটাই ঠান্ডা হয়ে যায় পরিবেশ। সেই প্রাণান্তকর গরমটা ছিলনা। সেখানে বরং জায়গা করে নেয় বেশ কিছুটা নির্মল আবহাওয়া। বর্ষা তো এসেই গিয়েছে। এই অবস্থায় এমন বৃষ্টিটাই স্বাভাবিক। গরমটাই ছিল অস্বাভাবিক। এবার গরমকালে সেই গরম পড়ল না। যা শেষ ২-৩ দিনে সহ্য করলেন শহরবাসী।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026