Kolkata

চড়ছে পারদ, বাড়ছে গরম, বৈশাখের শুরুতেই নাজেহাল রাজ্যবাসী

অন্যান্য বছর চৈত্র মাসেই যেমন প্রাণান্তকর গরম পড়ে, তা কিন্তু এবার পড়েনি। বরং সহনশীল গরমের সঙ্গে হাল্কা হাওয়া, মাঝেমধ্যে ঝড়বৃষ্টি নিয়ে প্রকৃতি তার বসন্তের ঋতু শর্ত মেনেই চলছিল। কিন্তু একেবারে যেন অঙ্ক কষে বৈশাখে পা দিতেই শুরু হল গরমের তাণ্ডব। চৈত্র সংক্রান্তির আবহাওয়া আর পয়লা বৈশাখের আবহাওয়ার মধ্যে যেন আকাশ পাতাল ফারাক! পয়লা বৈশাখ মানে খাতায় কলমে গ্রীষ্মের শুরু। আর গ্রীষ্ম মানেই প্রবল গরম। তাই যেন সেই শর্ত মেনে পয়লা বৈশাখ থেকেই আগুন ঢালতে শুরু করল প্রকৃতি।

ইতিমধ্যেই কলকাতার পারদ প্রায় ৩৮ ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। যা সপ্তাহের শেষের দিকে ৪০ ছুঁয়ে ফেলতে পারে বলেই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আর ঝড়বৃষ্টি? ঝড়বৃষ্টি যে একদম হবে না এমন কথা কিন্তু বলছে না হাওয়া অফিস। বরং উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে তারা। তুলনামুলকভাবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস পাওয়ায় আঞ্চলিকভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026