World

আজব কাণ্ড! কমলা বরফে মুখ ঢাকল ইউরোপের একাংশ

শ্বেতশুভ্র বরফ দেখে সকলেই অভ্যস্ত। তা নিয়ে খেলা করা। তার ওপর স্কি করা। অথবা ঘরে বসে ঝুরঝুর করে তুষারপাতের শোভা দেখা। সবই পরিচিত। অপরিচিত তখনই হয় যখন এই বরফের রং বদলে সাদার জায়গায় হয়ে যায় কমলা! আর সেই কমলা রঙের তুষারপাতেই মুখ ঢাকল ইউরোপের একাংশ।

রাশিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, ইউক্রেন ও মলডোভা। ইউরোপের এই ৫ দেশের বিশাল অংশ জুড়ে শেষ ৩-৪ দিনে কমলা রঙের বরফের তুষারপাত হয়েছে। ফলে চারধার মুখ ঢেকেছে কমলা রঙের বরফের পুরু চাদরে। প্রকৃতির এই আজব খেলা প্রাণভরে উপভোগ করছেন মানুষজন। ছবি তুলে রাখছেন এই কমলা বরফের। এই দৃশ্য তো আর চাইলেই মেলেনা!

বিজ্ঞানীরা অবশ্য এ নিয়ে বিচলিত নন। তাঁদের মতে, এমন কমলা বরফের চাদর কয়েক বছর অন্তরই চোখে পড়ে। খুব কম দিনের জন্যই। এসময়ে বাতাসে মিশে থাকা বালিকা বরফের সঙ্গে মিশে ঝরে পড়ে। ফলে বরফের রং বদলে যায় কমলায়।

এ নিয়ে ভয়ের কিছু নেই বলেও নিশ্চিন্ত করেছেন তাঁরা। এদিকে কমলা তুষারের ওপর স্কি করার হুড়োহুড়ি পড়ে গেছে। ‘স্কিইং অন মার্স’ অর্থাৎ মঙ্গল গ্রহে স্কি করা বলে এই স্কিয়িংকে ব্যাখ্যা করেছেন উৎসাহী মানুষজন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026