Kolkata

ঝিরঝিরে বৃষ্টি, মেঘলা আকাশ, ভেজা আমেজে বুঁদ দক্ষিণবঙ্গ

মাঘের শেষে বৃষ্টি হবে হবে করেও হয়নি। ফাল্গুনের শেষটাও খুব একটা সুখকর যায়নি দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। দিন যত গেছে ততই চড়েছে তাপমাত্রার পারদ। শরীরে জমেছে বিন্দু বিন্দু ঘাম। তার সঙ্গে বাড়তি উপদ্রব গা জ্বলুনি রোদের আঁচ। শেষ কদিনে পারদ চড়ছিল হুহু করে। সবমিলিয়ে অকাল গ্রীষ্মে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছিল মানুষের। সেই অবস্থা থেকে শুক্রবার কিছুটা রেহাই পেল শহর কলকাতা। সামনেই চৈত্র সেল। তার আগেই প্রকৃতি দরাজহাতে পয়লা চৈত্রেই দিল দারুণ ছাড়। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের আকাশের ঢুকে পড়ল জলীয় বাষ্প। তার জেরে শুক্রবার ভোররাত থেকে কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেল রোম্যান্টিক পরিবেশ। ঝিরঝিরে বৃষ্টি, মেঘলা আকাশ আর সঙ্গে দোসর মৃদুমন্দ ঠান্ডা হাওয়া। গৃহস্থের ঘরে খিচুড়ির আয়োজন জমে ওঠার মত আবহাওয়া পেয়ে বেজায় খুশি পেটুক বাঙালিও।

হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই এই পরিস্থিতি। ঘূর্ণাবর্ত যতক্ষণ থাকছে, ততক্ষণ আকাশও মুখ ভার করে থাকবে। বেলার দিকে বৃষ্টি না হলে কেটে যেতে পারে সেই মুখ ভার দশা। এদিন বেলার দিকে রোদ না উঠলেও বৃষ্টি হয়নি। রাস্তায় কষ্টও হয়নি। বরং শেষ কদিনে যেভাবে দীর্ঘক্ষণ রাস্তায় কাটালে শরীর ঘামে ভিজছিল এদিন তা থেকে রেহাই পেয়েছেন আমজনতা। সপ্তাহ শেষের ছুটি শুরু হল বলে। সপ্তাহের শেষটা এমন তোফা আবহাওয়া বিরাজ করুক, আপাতত এটাই চাইছেন সকলে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026