ফাইল : কলকাতার আকাশ, নিজস্ব চিত্র
গত বুধবার দুপুরের পর থেকেই পাতলা মেঘের আস্তরণে ঢাকা পড়ছিল আকাশ। সূর্যের প্রখর তেজ কেমন আচমকাই নরম রোদের চেহারা নিয়েছিল। রাতারাতি সেই মেঘের আস্তরণ পুরু মেঘের চেহারা নিল। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মুখ হাঁড়ি করে বসে আছে। বাতাসে একটা বৃষ্টি বৃষ্টি ভাব। জোলো হাওয়া দিচ্ছে। হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল যে উত্তরবঙ্গ ও বঙ্গোপসাগরের ওপর ২টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জোড়া ফলায় সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে শহরে। তারই সাজগোজ কী তবে তৈরি হয়ে গেল?
হাওয়া অফিস জানাচ্ছে ঠিক তাই। জোড়া ঘূর্ণাবর্তের জেরে বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়েছে। ঢুকছে মেঘ। দুপুরের দিকে রোদের ঝিলিক দক্ষিণবঙ্গের কোথাও কোথাও চোখে পড়লেও সাধারণভাবে মেঘলাই থাকবে আকাশ। বৃষ্টি হবে উইকএণ্ডে। তবে ভারী বৃষ্টি নয়। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টি হবে হাল্কা ও মাঝারি। খনার বচন বলে মাঘের শেষে বৃষ্টি ভাল। ফসলের জন্য উপকারি। সেই মাঘ শেষের বৃষ্টি এবার এল বলে!
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…